Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
জাতীয় নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

আজানের সময় গান বাজানো নিয়ে প্রকাশিত তার ফেসবুক পোস্টে

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :ফেব্রুয়ারি ১৮, ২০২৬No Comments2 Mins Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হল সংসদের সংস্কৃতি সম্পাদক ফাতেমা তুজ জোহরা অভিযোগ করেছেন, যে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আজানের সময় গান বাজানো নিয়ে প্রকাশিত তার ফেসবুক পোস্টের কারণে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন।

জোহরা জানান, মঙ্গলবার সন্ধ্যায় তিনি হিমেল নামের জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি দ্বারা হুমকির শিকার হন। তিনি বলেন, ‘হিমেল ভাই আমাকে কথা শুনার জন্য ডাকলেন এবং ২০-২৫ জন ছাত্রদলের সদস্যের সামনে চিৎকার করতে শুরু করলেন, ‘তুমি পোস্ট কেন দিয়েছো নামাজের সময় গান বাজানো নিয়ে? প্রমাণ দেখাও।’ আমি তখন বলেছিলাম, আমি আজকে মসজিদে নামাজ পড়ছি, আর অনেকেই অভিযোগ করেছে এবং ফেসবুকে পোস্ট করেছে। তবে তার চিৎকার থামছিল না।’

জোহরা আরও বলেন, ‘হিমেল ভাই সমানে চিৎকার করতে করতে রইস স্যারকে ডেকে বললেন, ‘দেখেন স্যার, ওই কি পোস্ট দিয়েছে, আমরা নাকি গান বাজাচ্ছি, ওরা তো এসব করতে পারে না। এইগুলো সহ্য করব না।’ এরপর রইস স্যার হিমেলকে থামাতে বলেন। এ সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পরিবহন সম্পাদক মাহিদও উপস্থিত ছিলেন, কিন্তু কোনো প্রতিবাদ করেননি।’

সংস্কৃতি সম্পাদক ফাতেমা তুজ জোহরা বলেন, ‘নির্বাচিত প্রতিনিধি হলেও আমাকে জনসমক্ষে হেনস্তা করা হয়েছে। এর আগে আবরার ফাহাদকেও ফেসবুক পোস্টের কারণে হুমকির শিকার হতে হয়েছিল। ক্যাম্পাসে দাঁড়িয়ে শুধুমাত্র একটি পোস্টকে কেন্দ্র করে আমাকে হেনস্তা করা হয়েছে। আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। যদি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে, এর দায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল সভাপতির উপর বর্তাবে।’

জোহরা জানান, ‘আমরা এখানে কোনো সুবিধা নেওয়ার জন্য আসিনি। আমাদের সংগ্রাম পরিবর্তনের জন্য। জুলাইয়ের রক্তের ওপর দাঁড়িয়ে তারা আমাদের প্রতিবাদের ভাষা বন্ধ করতে চাচ্ছে। এটি নতুন ধরনের নব্য ফ্যাসিবাদী পদ্ধতির প্রথম পরিচয়।’

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

৬০ লাখ বাংলাদেশির সিভি বিক্রির বিজ্ঞাপন ডার্ক ওয়েবে, এটি কী—তথ্য কতটা ঝুঁকিতে এখানে

আগস্ট ২৭, ২০২৬

হিমালয়ের বন্যা বাংলাদেশের জন্যও সতর্কবার্তা: আমিরে মজলিস

আগস্ট ২৭, ২০২৬

বেসরকারি ব্যবস্থাপনায় ২০২৭ সালের হজ্বের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

জুলাই ২২, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.