Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
Home»জাতীয়»আজ ভারতীয় দূতাবাস অভিমুখে গণমিছিল করবে বাংলাদেশ খেলাফত মজলিস
জাতীয় নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

আজ ভারতীয় দূতাবাস অভিমুখে গণমিছিল করবে বাংলাদেশ খেলাফত মজলিস

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :এপ্রিল ২২, ২০২৫No Comments1 Min Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

ভারতের সংসদে পাশ হওয়া বিতর্কিত ওয়াকফ সংশোধনী বিল ২০২৫ বাতিল এবং চলমান মুসলিম নিধন বন্ধের দাবিতে আজ ২৩ এপ্রিল, বুধবার, জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে বাদ জোহর ঢাকাস্থ ভারতীয় দূতাবাস অভিমুখে আহুত গণমিছিল ও স্মারকলিপি প্রদান কর্মসূচী সফল করার আহবান জানিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস।

গতকাল এক বিবৃতিতে দলের আমীর মাওলানা মুহাম্মাদ মামুনুল হক ও মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, আমরা ভারতের সাম্প্রতিক ওয়াকফ বিলকে মুসলিম সম্প্রদায়ের ধর্মীয়, সামাজিক ও অর্থনৈতিক অস্তিত্বের উপর সরাসরি আঘাত হিসেবে বিবেচনা করি। এ আইন মুসলমানদের পবিত্র ধর্মীয় সম্পদ হরণের মাধ্যমে ভারতীয় মুসলিমদের মৌলিক অধিকার কেড়ে নেয়ার একটি ষড়যন্ত্র। একইসাথে ভারতে মুসলিম নির্যাতনের ধারাবাহিকতা বিশ্ব বিবেককে উদ্বিগ্ন করে তুলেছে।

তারাঁ বলেন, এই প্রেক্ষাপটে বাংলাদেশ খেলাফত মজলিস দৃঢ়ভাবে জানিয়ে দিতে চায় যে, এ ধরনের বৈষম্যমূলক আইন ও নির্যাতনের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ চলবে। আমরা আন্তর্জাতিক মহল ও বাংলাদেশ সরকারকে আহবান জানাই—ভারতের এ নীতির বিরুদ্ধে কূটনৈতিকভাবে তৎপর হোন এবং নিপীড়িত মুসলিমদের পাশে দাঁড়ান।

বিবৃতিতে নেতৃদ্বয়, দেশবাসী, আলেম-ওলামা, তৌহিদী জনতা ও ইসলামী অনুভূতিসম্পন্ন সকল নাগরিকসহ সংগঠনের সকল স্তরের নেতাকর্মীকে উক্ত কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে প্রতিবাদকে শক্তিশালী করার আহ্বান জানান।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

‘দানব হাসিনা ফিরে এলে ফেসবুকে প্রোফাইল লালকারীদের জীবন কালো করে দেবে’

জুন ২৩, ২০২৬

সংসদের সবাইকে ১০ কেজি করে আম উপহার দিলেন জামায়াত আমীর

জুন ২২, ২০২৬

‘৫০১’ হাসিনার পরাজয়ের দলিল, এখন থেকে সেলিব্রেট করব: রিসোর্ট কাণ্ডের প্রসঙ্গে মামুনুল হক

জুন ২০, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.