Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
Home»জাতীয়»আদ দ্বীন হাসপাতালে দরিদ্ররা চিকিৎসা নেয়, লাইসেন্স বাতিল অযৌক্তিক
জাতীয় নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

আদ দ্বীন হাসপাতালে দরিদ্ররা চিকিৎসা নেয়, লাইসেন্স বাতিল অযৌক্তিক

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :জুন ১১, ২০২৬No Comments1 Min Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

আদ দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল করা একেবারেই ভুল এবং অযৌক্তিক বলে মন্তব্য করেছেন ইসলামীক শিক্ষক, আলোচক ও লেখক রেজাউল কারীম আবরার। আজ বৃহস্পতিবার (১১ জুলাই) বিকেলে নিজের ফেসবুক একাউন্টে দেওয়া এক বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। 

রেজাউল কারীম আবরার বলেন, যাদের অবহেলায় আদ দ্বীন হাসপাতালের নবজাতক শিশুরা মারা গিয়েছে,,  তাদের শাস্তি দিন। আইন অনুযায়ী কর্তৃপক্ষেরও বিচার করুন।
কিন্তু পুরো হাসপাতালের লাইসেন্স বাতিল করা একেবারেই ভুল এবং অযৌক্তিক। সরকারের কাজ মাথা কেটে ফেলা নয়।

বাংলাদেশের হাসপাতালগুলোর অবস্থা বেহাল উল্লেখ করে তিনি বলেন, আদ দ্বীন হাসপাতালে দরিদ্ররা চিকিৎসা নেয়। অসংখ্য মানুষের কর্মসংস্থান এখানে। এভাবে বন্ধ না করে সরকারের উচিত সংশোধনের পথে হাটা। যাতে আর কেউ ভুল চিকিৎসার কারণে পৃথিবী থেকে বিদায় নিতে না হয়।

ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় রাজধানীর মগবাজারে আদ্‌-দ্বীন মেডিক্যাল কলেজ হাসপাতালের জবাব সন্তোষজনক না হওয়ায় হাসপাতালটির লাইসেন্স বাতিল করেছে সরকার। বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস। তবে বিপুল সংখ্যক মানুষ আদ-দ্বীন হাসপাতালে সঙ্গে যুক্ত থাকায় স্বাস্থ্য সেবায় মানবিক সংকট তীব্র হওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

দুর্নীতি সব জায়গায় হয়, দোষ হয় রাজনীতিবিদের: স্বরাষ্ট্রমন্ত্রী

জুন ১৫, ২০২৬

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ভারতের হাইকমিশনারকে তলব

জুন ১৫, ২০২৬

মন্ত্রীর পেছনে আমরা টাকা নিয়ে ঘুরিনি: আদ্-দ্বীন কর্তৃপক্ষ

জুন ১৫, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.