Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
Home»অন্যান্য»আফগানিস্তানকে রপ্তানিভিত্তিক দেশে পরিণত করতে কাজ করছে ইমারাতে ইসলামিয়া: মাওলানা হানাফী
অন্যান্য নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

আফগানিস্তানকে রপ্তানিভিত্তিক দেশে পরিণত করতে কাজ করছে ইমারাতে ইসলামিয়া: মাওলানা হানাফী

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :জুলাই ১, ২০২৬No Comments1 Min Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

আফগানিস্তানকে রপ্তানিভিত্তিক দেশে পরিণত করতে কাজ করছে ইমারাতে ইসলামিয়া বলে জানিয়েছেন দেশটির ডেপুটি প্রধানমন্ত্রী মাওলানা আব্দুস সালাম হানাফী।

তিনি বলেন, ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানকে আমদানিনির্ভর দেশ থেকে রপ্তানিভিত্তিক দেশে পরিণত করতে চায়।

বুধবার (১ জুলাই) কাবুলে আফগানিস্তান আন্তর্জাতিক প্রদর্শনী কেন্দ্রে পঞ্চম জাতীয় ও আন্তর্জাতিক শিল্প এবং খনিজ সপ্তাহ প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মাওলানা হানাফী বলেন, আফগানিস্তানে স্থানীয় উৎপাদন বাড়ছে এবং শিল্প খাতে উন্নয়ন হচ্ছে। পঞ্চম জাতীয় ও আন্তর্জাতিক শিল্প ও খনিজ প্রদর্শনী সেই অগ্রগতিরই প্রতিফলন।

তিনি বলেন, কয়েক দশকের যুদ্ধের কারণে আফগানিস্তান ভয়াবহ ক্ষতির মুখে পড়েছে। যুদ্ধের প্রভাব কাটিয়ে উঠতে, বাণিজ্যিক কার্যক্রম জোরদার করতে এবং অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করতে ইমারাতে ইসলামিয়া আফগানিস্তান নিরলসভাবে কাজ করছে।

আফগান ডেপুটি প্রধানমন্ত্রী বলেন, শিল্পোদ্যোক্তাদের সহায়তায় সরকার প্রায় ২৫ ধরনের সুবিধা নিশ্চিত করেছে। এর মধ্যে রয়েছে শিল্পভূমি বরাদ্দ, কর ছাড় এবং প্রয়োজনীয় অন্যান্য প্রণোদনা।

মাওলানা হানাফী বিনিয়োগকারীদের আফগানিস্তানের খনি খাতসহ অন্যান্য অর্থনৈতিক খাতে বিনিয়োগের আহ্বান জানান। একই সঙ্গে দেশে বিদ্যমান বিনিয়োগের সুযোগগুলো সর্বোচ্চভাবে কাজে লাগানোর পরামর্শ দেন।

সূত্র: হুরিয়াত রেডিও

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

চাঁদে ফুটবল পাঠাবে নাসা, শর্ত জিততে হবে বিশ্বকাপ

জুলাই ২, ২০২৬

জুয়া প্রতিরোধ আইনের খসড়া নীতিগত অনুমোদন

জুন ১৮, ২০২৬

আজ বিশ্ব গোসল দিবস

জুন ১৪, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.