Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
Home»গুরুত্বপুর্ণ নিউজ»আফগানিস্তানের ভূমিকম্পে হতাহতদের পরিবার-পরিজনের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস।।
গুরুত্বপুর্ণ নিউজ নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

আফগানিস্তানের ভূমিকম্পে হতাহতদের পরিবার-পরিজনের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস।।

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :সেপ্টেম্বর ১, ২০২৫No Comments2 Mins Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক ও মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ এক যুক্ত বিবৃতিতে ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের পূর্বাঞ্চলে ভয়াবহ ভূমিকম্পে শত শত মানুষের হতাহতের ঘটনায় গভীর শোক, দুঃখ ও সমবেদনা প্রকাশ করেছেন।

নেতৃদ্বয় বলেন, রিখটার স্কেলে ৬.০ মাত্রার ভূমিকম্পে কুনার, নাঙ্গারহারসহ আফগানিস্তানের বিস্তীর্ণ অঞ্চল তছনছ হয়ে গেছে। ঘরবাড়ি ধসে অসংখ্য মানুষ হতাহত ও নিখোঁজ হয়েছেন। নিহতদের আত্মার মাগফেরাত, আহতদের দ্রুত সুস্থতা এবং শোকাহত পরিবারগুলোর জন্য ধৈর্যের দোয়া করছি। আল্লাহ্‌ তাআলা এই বিপর্যস্ত মানুষদের রহমতের ছায়ায় আচ্ছাদিত করুন।

তাঁরা আরও বলেন, ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের দুর্গত এলাকায় হাজার হাজার মানুষ ধ্বংসস্তূপে আটকা পড়েছেন। অনিশ্চিত ভবিষ্যতের মুখোমুখি এসব মানুষ মানবিক সহায়তার জন্য চেয়ে আছে বিশ্বের দিকে। তাই বাংলাদেশ সরকারকে আমরা আহ্বান জানাচ্ছি, যেন অবিলম্বে আফগানিস্তানের এই সংকটকালীন সময়ে হতাহত ও দুর্গত মানুষের পাশে দাঁড়ায় এবং মানবিক সহায়তা প্রেরণের উদ্যোগ নেয়। একইসাথে আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষত মুসলিম বিশ্বের ধনী রাষ্ট্রগুলোকে আমরা আহ্বান জানাচ্ছি, যেন তারা ভাই-বোনদের এই দুর্দিনে আন্তরিকতার সাথে পাশে দাঁড়ায় এবং উদ্ধার ও পুনর্বাসন কার্যক্রমে দ্রুত কার্যকর ভূমিকা রাখে।

নেতৃদ্বয় আরও বলেন, মানবতার এই মহাদুর্যোগে সমগ্র মুসলিম উম্মাহর উচিত পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করা এবং আহত, আশ্রয়হীন ও ক্ষতিগ্রস্ত মানুষের জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালানো। বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে আমরা ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের মুজাহিদ ও মজলুম জনগণের সাথে একাত্মতা ঘোষণা করছি এবং আল্লাহ্‌র দরবারে ফরিয়াদ জানাচ্ছি, তিনি যেন এ বিপর্যয় থেকে আফগান মুসলিম জনগণকে মুক্তি দেন।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

দুর্নীতি সব জায়গায় হয়, দোষ হয় রাজনীতিবিদের: স্বরাষ্ট্রমন্ত্রী

জুন ১৫, ২০২৬

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ভারতের হাইকমিশনারকে তলব

জুন ১৫, ২০২৬

মন্ত্রীর পেছনে আমরা টাকা নিয়ে ঘুরিনি: আদ্-দ্বীন কর্তৃপক্ষ

জুন ১৫, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.