Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
Home»আন্তর্জাতিক»আফগানিস্তান দখলের পরিকল্পনাকারীদের ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে: মোল্লা নূরী
আন্তর্জাতিক নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

আফগানিস্তান দখলের পরিকল্পনাকারীদের ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে: মোল্লা নূরী

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :এপ্রিল ২৭, ২০২৬No Comments1 Min Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের সীমান্ত ও উপজাতি বিষয়ক মন্ত্রী মোল্লা নূরুল্লাহ নূরী বলেছেন, যারা আফগানিস্তানের ভূখণ্ডে অনুপ্রবেশ বা দখলের চেষ্টা করে, তাদের উচিত অতীতে বিদেশি আগ্রাসনের বিরুদ্ধে আফগানদের দীর্ঘ সংগ্রামের ইতিহাস থেকে শিক্ষা নেওয়া।

আফগানিস্তানের বালখ প্রদেশে এক জনসমাবেশে তিনি এ কথা বলেন।

নূরুল্লাহ নূরি বলেন, “যদি কেউ আমাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে বা আফগানিস্তানে আক্রমণের পরিকল্পনা করে, তবে তাদের অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিতে হবে। আজ আমাদের যে স্বাধীনতা ও নিরাপত্তা রয়েছে, তা অনেক উন্নত দেশেও পুরোপুরি বিদ্যমান নয়।”

তিনি বলেন, বর্তমান সরকার দেশের আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ এবং কেউই যেন তা লঙ্ঘন করতে না পারে, সে বিষয়ে তারা কঠোর অবস্থানে রয়েছে।

তিনি আরও বলেন, বর্তমান সরকারের রাজনৈতিক স্বাধীনতা সম্পূর্ণ অটুট রয়েছে এবং দেশের অভ্যন্তরীণ বিষয়ে কোনো ধরনের হস্তক্ষেপ বরদাস্ত করা হবে না।

তিনি দাবি করেন, পাকিস্তানের সাম্প্রতিক হামলার ঘটনায় ইমারাতে ইসলামিয়া যথাযথ জবাব দিয়েছে।

মোল্লা নুরুল্লাহ বলেন, “আমরা বিশ্বাস করি, বোলদাক ও তোরখাম থেকে শুরু করে হাইরাতান ও শির খান বন্দর পর্যন্ত আমাদের দেশের এক ইঞ্চি ভূমিও আমাদের জীবনের চেয়ে কম মূল্যবান নয়।”

এদিকে সীমান্ত মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, ওই সমাবেশে উপস্থিত উপজাতীয় প্রবীণরাও বর্তমান ব্যবস্থার প্রতি তাদের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। তারা বলেন, এই ব্যবস্থাকে রক্ষা করা সবার যৌথ দায়িত্ব।

সূত্র: তোলো নিউজ

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

অক্সফোর্ড ইউনিয়ন ভাড়ার হল নয় বলে—সাদিক-হাসনাত ইস্যুতে যে ব্যাখ্যা দিলেন ‘অক্সফোর্ড প্যারেন্ট’

জুন ১৫, ২০২৬

শরিয়াহর ভিত্তিতে রাষ্ট্র ও সমাজ গড়ছে ইমারাতে ইসলামিয়া

জুন ১৫, ২০২৬

৬.২ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপাইন

জুন ১৫, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.