Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
Home»গুরুত্বপুর্ণ নিউজ»আমরা বাংলাদেশে গণতন্ত্র চাই, তোমরা চাও ভোট ডাকাতি করতে: নাসিরুদ্দিন পাটওয়ারী
গুরুত্বপুর্ণ নিউজ নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

আমরা বাংলাদেশে গণতন্ত্র চাই, তোমরা চাও ভোট ডাকাতি করতে: নাসিরুদ্দিন পাটওয়ারী

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :ফেব্রুয়ারি ১৬, ২০২৬No Comments2 Mins Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটওয়ারী বলেছেন, চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছি, আমরা বাংলাদেশে গণতন্ত্র চাই তোমরা চাও ভোট ডাকাতি করতে। নির্বাচন পরবর্তী সহিংসতার প্রতিবাদে আজ সোমবার (১৬ ফেব্রুয়ারি) ১১ দলীয় ঐক্যের আয়োজনে বিক্ষোভ সমাবেশে এ কথা বলেন তিনি।

এনসিপি নেতা বলেন, আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি যে, জনগণের সামনে যারা ভোট ডাকাত, তাদেরকে উন্মোচন করতে সক্ষম হয়েছি। বাংলাদেশে ওরা শুধু ভোট চুরি করেছে। আমাদের সুস্পষ্ট অনেকগুলো দাবি রয়েছে। জনগণের সামনে আমরা বিরোধীদল হিসেবে হাজির হয়েছি। আমরা রাজপথে থাকব। কড়ায় গন্ডায় ইঞ্চি ইঞ্চি করে হিসাব নেব। ভোটের ইঞ্জিনিয়ারিং করেছে, ভোট ডাকাতি করেছে, নতুনভাবে জুলুম চাপিয়ে দেবার চেষ্টা করছে। আমরা তাদের কাছ থেকে সব বুঝে নেব ইনশাআল্লাহ।

ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার চেয়ে তিনি বলেন, ‘প্রশাসনের কাছে আহ্বান জানাব, আপনারা দ্রুতগতিতে শহীদ ওসমান হাদি ভাইয়ের হত্যাকাণ্ডের বিচার যাতে হয়, সেই উদ্যোগ নিন। আমাদেরকে এতদিন বলা হয়েছে বিচার এবং নির্বাচন মুখোমুখি দাঁড় করাবেন না। আমরা মরিয়া প্রমাণ করিলাম যে আমরা নির্বাচন বিরোধী নয়। এখন সময় এসেছে শহীদ ওসমান হাদি ভাইয়ের হত্যাকাণ্ডের বিচার করতে হবে।’

নাসিরুদ্দিন বলেন, ‘সংস্কারের সময় আমাদের নির্বাচন বিরোধী করার চেষ্টা চালানো হয়েছিল। বলা হয়েছিল ওরা নির্বাচন চায় না। আমরা তোমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়েছি আমরা বাংলাদেশে গণতন্ত্র চাই, তোমরা চাও ভোট ডাকাতি। এখন সময় এসেছে কোনো নয়-ছয় চলবে না, সংস্কারের জন্য জনগণ যে হাতে ম্যান্ডেট দিয়েছে, তা দ্রুত বাস্তবায়ন করতে হবে। সাথে সাথে বাংলাদেশে সন্ত্রাস চাঁদাবাজি দখলদারিত্ব বন্ধ করার উদ্যোগ নিতে হবে।’

তিনি বলেন, যেই বোনদের ওপরে আক্রমণ করা হয়েছে, পেটে লাথি মারা হয়েছে, বোরকা ধরে টান দেওয়া হয়েছে, গুলিবিদ্ধ করা হয়েছে, পা ভাঙ্গা হয়েছে, প্রত্যেকটির হিসাব বাংলাদেশে বুঝে নেব ইনশাআল্লাহ।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

বাংলাদেশ ২.০ : ন্যায়, মর্যাদা ও অগ্রগতির রাষ্ট্রদর্শন

জুলাই ২২, ২০২৬

বেসরকারি ব্যবস্থাপনায় ২০২৭ সালের হজ্বের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

জুলাই ২২, ২০২৬

মোদিকে ক্ষমা চাইতে বললেন রাহুল গান্ধী

জুলাই ২১, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.