Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
আন্তর্জাতিক নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

আমেরিকার অর্থনৈতিক অবরোধে ইরানের চেয়ে আমেরিকারই বেশি ক্ষতি হবে: আইআরজিসি

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :সেপ্টেম্বর ৬, ২০২৬No Comments1 Min Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

ইরানের ওপর আমেরিকার অর্থনৈতিক ও সামুদ্রিক অবরোধে তেহরানের চেয়ে ওয়াশিংটনেরই বেশি অর্থনৈতিক ক্ষতি হতে পারে বলে মন্তব্য করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।

রোববার (৬ সেপ্টেম্বর) ইরানের সংবাদ সংস্থা মেহর নিউজ এজেন্সিকে দেওয়া এক সাক্ষাৎকারে আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন মোহেবির মন্তব্য করেন।

আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন মোহেবি বলেছেন, ইরানের অর্থনীতিতে এক ডলারের ক্ষতি করতে আমেরিকাকে নিজেদের কয়েক গুণ বেশি অর্থনৈতিক ক্ষতি ও ব্যয় বহন করতে হতে পারে।

তিনি বলেন, ‘আমেরিকা যদি ইরানের এক ডলারের অর্থনৈতিক ক্ষতি করতে চায়, তাহলে এর জন্য নিজেদের কয়েক ডলার ব্যয় ও ক্ষতির মুখে পড়তে হতে পারে।’

মোহেবি আরও বলেন, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মনে করেন, সামরিক শক্তি প্রয়োগের মাধ্যমে ইরানকে নতিস্বীকারে বাধ্য করা সম্ভব। তবে সাম্প্রতিক ঘটনাপ্রবাহ সেই ধারণাকে সমর্থন করছে না বলেও মন্তব্য করেন তিনি।

আইআরজিসির এই মুখপাত্র বলেন, আমেরিকা বর্তমানে বিপুল ঋণের বোঝা এবং চীনসহ বিশ্বের অন্যান্য বড় অর্থনীতির সঙ্গে তীব্র প্রতিযোগিতার মধ্যে রয়েছে। এমন পরিস্থিতিতে ইরানের বিরুদ্ধে সামরিক হামলা ও নিষেধাজ্ঞা আরোপ করে ওয়াশিংটনের পক্ষে কাঙ্ক্ষিত ফল অর্জন করা সম্ভব হবে না।

তাতিনি আরও বলেন,, ইরানের ওপর চাপ বাড়াতে আমেরিকা যে অর্থনৈতিক ও সামুদ্রিক অবরোধের পথ বেছে নিয়েছে, তা শেষ পর্যন্ত ওয়াশিংটনের জন্যই বড় ধরনের অর্থনৈতিক বোঝা তৈরি করতে পারে।

সূত্র: মেহর নিউজ এজেন্সি

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

ভারতে গুঁড়িয়ে দেওয়া হলো ১৫০ বছরের পুরোনো মসজিদ

সেপ্টেম্বর ৭, ২০২৬

আমেরিকার নতুন আগ্রাসনের জবাব হবে আরও দ্রুত, কঠোর ও যন্ত্রণাদায়ক: ইরান

সেপ্টেম্বর ৬, ২০২৬

গাজ্জায় একটি বাড়ির ধ্বংসস্তূপ থেকে একই পরিবারের ৫৫ জনের দেহাবশেষ উদ্ধার

সেপ্টেম্বর ৬, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.