Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
আন্তর্জাতিক নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

আমেরিকার নতুন আগ্রাসনের জবাব হবে আরও দ্রুত, কঠোর ও যন্ত্রণাদায়ক: ইরান

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :সেপ্টেম্বর ৬, ২০২৬No Comments2 Mins Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

ইরানের স্বার্থ ও নিরাপত্তার বিরুদ্ধে আমেরিকার যেকোনো নতুন আগ্রাসনের জবাব আগের চেয়ে আরও দ্রুত, কঠোর ও যন্ত্রণাদায়ক হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির পার্লামেন্ট স্পিকার মুহাম্মাদ বাকের গালিবাফ।

রোববার (৬ সেপ্টেম্বর) ইরানের পার্লামেন্টের অধিবেশনে দেওয়া বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি দেন।

গালিবাফ বলেন, আমেরিকার এতদিনে বুঝে যাওয়া উচিত যে, ‘সমানুপাতিক জবাবের’ যুগ শেষ হয়েছে।

তিনি বলেন, “তারা যদি এখনো তা বুঝে না থাকে, তাহলে দেরি হয়ে যাওয়ার আগেই তাদের বুঝতে হবে যে খেলার নিয়ম বদলে গেছে। এখন থেকে ইরানের স্বার্থ ও নিরাপত্তার বিরুদ্ধে যেকোনো আগ্রাসনের জবাব হবে আরও দ্রুত, আরও কঠোর এবং আরও যন্ত্রণাদায়ক।”

ইরানের পার্লামেন্ট স্পিকার আরও বলেন, সাম্প্রতিক অভিযানে আমেরিকার ঘাঁটিগুলোতে ইরানের হামলা ছিল কেবল শুরু।

গালিবাফের এ হুঁশিয়ারি এমন সময়ে এলো, যখন ইরান ও আমেরিকার মধ্যে সামরিক উত্তেজনা নতুন করে বেড়েছে। সাম্প্রতিক পাল্টাপাল্টি হামলায় উভয় পক্ষই একে অপরের সামরিক ও কৌশলগত স্থাপনাকে লক্ষ্যবস্তু করার দাবি করেছে।

আমেরিকার সেন্ট্রাল কমান্ডের দাবি, ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী আমেরিকান নৌযান লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর তারা তিনটি ইরানি জাহাজে হামলা চালিয়েছে। তবে ওই ক্ষেপণাস্ত্র হামলায় তাদের কোনো সদস্য হতাহত হয়নি বলে জানিয়েছে তারা।

অন্যদিকে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী জানিয়েছে, হরমুজ প্রণালিতে তিনটি তেলবাহী জাহাজসহ আমেরিকার সঙ্গে সংশ্লিষ্ট আরও কয়েকটি জাহাজে হামলা চালিয়েছে তারা। এসব দাবির সবগুলো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

সূত্র : আনাদোলু এজেন্সি, রয়টার্স

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

ভারতে গুঁড়িয়ে দেওয়া হলো ১৫০ বছরের পুরোনো মসজিদ

সেপ্টেম্বর ৭, ২০২৬

আমেরিকার অর্থনৈতিক অবরোধে ইরানের চেয়ে আমেরিকারই বেশি ক্ষতি হবে: আইআরজিসি

সেপ্টেম্বর ৬, ২০২৬

গাজ্জায় একটি বাড়ির ধ্বংসস্তূপ থেকে একই পরিবারের ৫৫ জনের দেহাবশেষ উদ্ধার

সেপ্টেম্বর ৬, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.