Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
আন্তর্জাতিক নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

আমেরিকার সঙ্গে আলোচনা ইরানের অবস্থান দুর্বল করবে: ইরানি আইনপ্রণেতা

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :সেপ্টেম্বর ২৯, ২০২৬No Comments2 Mins Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

এ মুহূর্তে আমেরিকার সঙ্গে আলোচনায় বসলে তেহরানের ওপর চাপ কমে যাবে এবং এতে দর-কষাকষির অবস্থান দুর্বল হবে বলে মন্তব্য করেছেন ইরানের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিটির সদস্য ইব্রাহিম রেজায়ি।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ইরানের বার্তা সংস্থা ফার্সকে দেওয়া এক বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। এ খবর জানিয়েছে আল জাজিরা।

রেজায়ি বলেন, ইসলামাবাদ সমঝোতা স্মারকের (এমওইউ) আওতায় আমেরিকাকে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন না করা পর্যন্ত ওয়াশিংটনের সঙ্গে কোনো আলোচনা শুরু করবে না ইরান।

তিনি বলেন, ‘এ মুহূর্তে আলোচনা নিয়ে কথা বলাও অযৌক্তিক। কারণ এতে তেলের দাম কমে যাবে, ফলে আমেরিকার ওপর চাপ কমবে। একই সঙ্গে এটি আমেরিকানদের ইরানি জনগণের ওপর চাপ ও বৈরিতা অব্যাহত রাখতে উৎসাহিত করবে।’

রেজায়ি আরও বলেন, ‘যেকোনো আলোচনা শুরুর আগেই আমেরিকাকে তাদের প্রতিশ্রুতি পূরণ করতে হবে।’ ইরানের দাবি অনুযায়ী আমেরিকা প্রতিশ্রুতি বাস্তবায়ন না করা পর্যন্ত তেহরান কোনো আলোচনার উদ্যোগ নেবে না বলেও তিনি স্পষ্ট করেন।

এর আগে সোমবার (২৮ সেপ্টেম্বর) ইরান-আমেরিকা আলোচনায় মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠক করেন দুই দেশের কর্মকর্তারা। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছিল, দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি নিউইয়র্কে মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠক করবেন। এদিকে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও জানিয়েছিলেন, আমেরিকান কর্মকর্তারা ইরান নিয়ে মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনা করেছেন।

এর আগে ২৩ সেপ্টেম্বরও ইব্রাহিম রেজায়ি আমেরিকার প্রতিনিধির সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির বৈঠকের সমালোচনা করেছিলেন। তিনি প্রশ্ন তুলেছিলেন, কোন অনুমোদনের ভিত্তিতে ওই বৈঠক হয়েছে। ওই বৈঠককে তিনি ‘দুর্বলতার নিদর্শন’ বলেও মন্তব্য করেন।

সূত্র: আল জাজিরা

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

গাজায় দুইবার স্বামী হারানো এক মায়ের বেঁচে থাকার সংগ্রাম

অক্টোবর ৬, ২০২৬

হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাঙ্কারে হামলা, ১২ ভারতীয় নাবিক আহত

অক্টোবর ৬, ২০২৬

সৌদি প্রতিরক্ষায় সহায়তা ও ইয়েমেন সংকট নিরসনে আলোচনা করছে তুরস্ক: হাকান ফিদান

অক্টোবর ৬, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.