Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
আন্তর্জাতিক নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

আল-আকসায় অবৈধ বসতিস্থাপনকারীদের হানা, মুসল্লিদের প্রবেশে দখলদার বাহিনীর কড়াকড়ি

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :সেপ্টেম্বর ২২, ২০২৬No Comments2 Mins Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

দখলদার অবৈধ রাষ্ট্র ইসরাইলি বাহিনীর কঠোর নিরাপত্তার মধ্যে মরক্কো গেট দিয়ে পবিত্র আল-আকসা মসজিদে হানা দিয়েছে অবৈধ বসতিস্থাপনকারীরা।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সাফা নিউজ এজেন্সি এ তথ্য জানিয়েছে।

দখলকৃত কুদসের ইসলামী ওয়াকফ বিভাগ জানিয়েছে, ৮০ জন অবৈধ বসতিস্থাপনকারী আল-আকসা মসজিদে হানা দিয়ে এর প্রাঙ্গণে উসকানিমূলকভাবে ঘোরাফেরা করেছে এবং তালমুদিক ধর্মীয় আচার পালন করেছে।

দখলদার অবৈধ রাষ্ট্র ইসরাইলি বাহিনী আল-আকসা মসজিদে মুসল্লিদের প্রবেশে বিধিনিষেধ আরও কঠোর করেছে। একই সঙ্গে মসজিদের বাইরের প্রবেশপথগুলোতে তাদের পরিচয়পত্র আটকে রেখেছে।

ইহুদিদের ধর্মীয় উৎসব ‘ইয়োম কিপ্পুর’ উপলক্ষে ১ হাজার ৬৭৮ জন অবৈধ বসতিস্থাপনকারী আল-আকসা মসজিদে হানা দিয়েছিল। তারা মসজিদের পূর্বাঞ্চলে তালমুদিক ধর্মীয় আচার ও প্রকাশ্যে প্রার্থনা পালন করে।

কুদস গভর্নরেট জানিয়েছে, তথাকথিত ‘ইয়োম কিপ্পুর’ উপলক্ষে রোববার ও সোমবার আল-আকসা মসজিদে ইসরাইলি দখলদার বাহিনী, তাদের নেতৃবৃন্দ, পুলিশ ও বসতিস্থাপনকারীদের আগ্রাসন ব্যাপকভাবে বেড়েছে।

গভর্নরেটটি জানিয়েছে, ওই দুই দিনে আল-আকসার ওপর আগ্রাসনের মাত্রা আরও বেড়েছে। এসব হানার সময় বিভিন্ন ধরনের কর্মকাণ্ড চালানো হয়েছে। এর মধ্যে ছিল ‘সম্মিলিত নামাজ ও ধর্মীয় আচার, ব্যাপকভাবে সিজদা করা, নাচ, হাততালি, ধর্মীয় সরঞ্জাম, বই ও পোশাক নিয়ে প্রবেশ এবং শিঙ্গা বাজানো’। এসব কর্মকাণ্ডে ইসরাইলি দখলদার সরকারের মন্ত্রী ও কর্মকর্তারাও অংশ নিয়েছেন।

গভর্নরেটটি আল-আকসার ভেতরে এসব নতুন বাস্তবতা চাপিয়ে দেওয়া অব্যাহত রাখার বিষয়ে সতর্ক করেছে। তারা জানিয়েছে, এসব কর্মকাণ্ড মসজিদে বিদ্যমান ঐতিহাসিক ও আইনগত অবস্থাকে লক্ষ্যবস্তু করছে এবং ইসলামের অন্যতম পবিত্র স্থান আল-আকসা মসজিদের ওপর নতুন বাস্তবতা চাপিয়ে দিচ্ছে।

সূত্র : সাফা নিউজ এজেন্সি

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

‘শক্তি নয়, কূটনীতিই হরমুজ সংকট সমাধানের একমাত্র পথ’

সেপ্টেম্বর ২৬, ২০২৬

৩ মাসেই শেষ বিদ্যুৎ-গ্যাস ভর্তুকির ৪৫ শতাংশ

সেপ্টেম্বর ২৬, ২০২৬

নিউইয়র্কে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

সেপ্টেম্বর ২৬, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.