Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
সারাদেশ নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

আস সাহাবা ফাউন্ডেশনের চেয়ারম্যান আতিকুল্লাহ, মহাসচিব বদরুল ইসলাম

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :অক্টোবর ৪, ২০২৬No Comments2 Mins Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

সেবা, শিক্ষা ও দাওয়াহ কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করতে আস সাহাবা ফাউন্ডেশন বাংলাদেশের কেন্দ্রীয় কাউন্সিল-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩ অক্টোবর) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে এ কাউন্সিল হয়।

অনুষ্ঠানে ১০১ সদস্যের আস সাহাবা ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে দেশের বিভিন্ন অঞ্চলের অভিজ্ঞ আলেম, শিক্ষাবিদ ও সমাজসেবীদের অন্তর্ভুক্ত করা হয়েছে।

নবগঠিত কেন্দ্রীয় কমিটির প্রধান উপদেষ্টা হয়েছেন শাইখুল হাদিস আল্লামা শাহ আবু তাহের জিহাদী, চেয়ারম্যান মাওলানা আতিকুল্লাহ বিন রফিক, মহাসচিব মাওলানা বদরুল ইসলাম, সিনিয়র ভাইস চেয়ারম্যান মুফতি রফিকুল ইসলাম সরদার ও সিনিয়র যুগ্ম মহাসচিব মুফতি জামিল আহমদ মাসরুর।

কাউন্সিলে বক্তারা বলেন, মানুষের কল্যাণে সেবা, শিক্ষা ও দাওয়াহ—এই তিনটি মূল কর্মক্ষেত্রকে সামনে রেখে আস সাহাবা ফাউন্ডেশন বাংলাদেশ তার কার্যক্রম পরিচালনা করবে। বিশেষ করে ইমাম, খতিব, মুয়াজ্জিন, খাদেম ও আলেমদের প্রয়োজনীয় সহযোগিতা, শিক্ষা ও দক্ষতা উন্নয়ন, স্বাস্থ্যসেবা, মানবিক সহায়তা এবং সমাজকল্যাণমূলক কার্যক্রম আরও বিস্তৃত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

বক্তারা আরও বলেন, সংগঠনের কার্যক্রম পরিচালিত হবে পারস্পরিক পরামর্শ, আমানতদারিতা, জবাবদিহিতা, ঐক্য ও দায়িত্বশীলতার ভিত্তিতে। প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত ফাউন্ডেশনের সেবামূলক কার্যক্রম পৌঁছে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।

কেন্দ্রীয় কাউন্সিলে নতুন দায়িত্বশীলদের দায়িত্ব গ্রহণ, সাংগঠনিক কর্মপরিকল্পনা এবং আগামী দিনের কার্যক্রম নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেওয়া হয়।

অনুষ্ঠানে বক্তব্য দেন শাইখুল হাদিস আল্লামা শাহ আবু তাহের জিহাদী, শাইখুল হাদিস মাওলানা মহিউদ্দিন রাব্বানী, মাওলানা শাহ মোশাদ্দেক আহমদ, মাওলানা রুহুল আমিন সাদী, মুফতি ফয়জুল্লাহ আশরাফী, মুফতি শামছুল হক শাহবাজপুরী, মাওলানা আবুল বারাকাত, মাওলানা আব্দুল গাফফার, মাওলানা ওয়াজেদ আলী ও মাওলানা আলী আকবর কাসেমীসহ বিশিষ্ট আলেম ও দায়িত্বশীলরা।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

এবারের দুর্গাপূজা পুলিশের জন্য ‘অগ্নিপরীক্ষা’: ডিএমপি কমিশনার

অক্টোবর ৬, ২০২৬

ময়মনসিংহে চলন্ত ট্রেনের হুক থেকে বগি বিচ্ছিন্ন

অক্টোবর ৬, ২০২৬

ময়মনসিংহে চলন্ত ট্রেনের হুক থেকে বগি বিচ্ছিন্ন

অক্টোবর ৬, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.