Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
সারাদেশ নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

আ.লীগের নৈরাজ্যের বিরুদ্ধে টঙ্গীতে বিএনপির বিক্ষোভ

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :জুন ২৩, ২০২৬No Comments1 Min Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

গাজীপুরের টঙ্গীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য, অপতৎপরতা, নাশকতা, ষড়যন্ত্রের বিরুদ্ধে বিক্ষোভ ও মোটরসাইকেল মহড়া করেছেন বিএনপির নেতাকর্মীরা।

মঙ্গলবার দুপুরে বিএনপি নেতা সরকার শাহনূর ইসলাম রনির নেতৃত্বে টঙ্গী স্টেশন রোড ও টঙ্গী পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু বকর সিদ্দিকের নেতৃত্বে এশিয়া পেট্রোল পাম্প এলাকা থেকে মোটরসাইকেল মহড়া বের করা হয়।

এদিকে একই সময় টঙ্গী পশ্চিম থানা যুবদলের সভাপতি শেখ মোহাম্মদ সুমন ও সাধারণ সম্পাদক আজিজুর রহমান টিপু নেতৃত্বে কলেজগেট এবং টঙ্গী পূর্ব থানা যুবদলের সভাপতি আকবর হোসেন ফারুক, সাধারণ সম্পাদক নাজমুল হোসেন মন্ডল ও বেনজির রহমান পিন্টুর নেতৃত্বে টঙ্গী বাজার থেকে দুটি বিক্ষোভ মিছিল বের করা হয়।

মোটরসাইকেল মহড়া ও মিছিলটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীবাজার, আনারকলি রোড, বাটাগেট, স্টেশনরোড, মিলগেট, চেরাগ আলী, কলেজগেট, হোসেন মার্কেট, এরশাদনগর, গাজীপুরা, খাঁ-পাড়া এশিয়া পেট্রোল পাম্প, সফিউদ্দিন সরকার একাডেমি রোডসহ টঙ্গীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে পৃথক পৃথক স্থানে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

এ সময় বক্তারা বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ বিভিন্ন ধরনের অপপ্রচার ও ষড়যন্ত্র করে দেশকে অস্থিতিশীল করে তুলছে। এসব সন্ত্রাসী দেশে নৈরাজ্য ও নাশকতার অপতৎপরতা চালাচ্ছে। তাদের শক্ত হাতে প্রতিহত করার জন্য টঙ্গীর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল রাজপথে নেমে এসেছে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

সারের ডিলার নিয়োগে অনিয়মের তদন্ত ও মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ

অক্টোবর ১৬, ২০২৬

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা মণ্ডপে নজরদারি, যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত এসআরবি-১৫

অক্টোবর ১৬, ২০২৬

সিরাজগঞ্জে মাদক মামলায় দুই জনের যাবজ্জীবন

অক্টোবর ৭, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.