Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
আন্তর্জাতিক নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

ইয়েমেনের হুথিদের হামলায় সৌদি আরবে আহত ৭৩

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :সেপ্টেম্বর ৮, ২০২৬No Comments1 Min Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

দক্ষিণ সৌদি আরবের শহর ও অর্থনৈতিক অবকাঠামো লক্ষ্য করে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের চালানো হামলায় অন্তত ৭৩ জন বেসামরিক নাগরিক আহত হয়েছেন বলে দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) তুরস্কের সংবাদ সংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে জোটের মুখপাত্রের বরাতে এ তথ্য জানানো হয়েছে।

সৌদি সামরিক জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি জানান, আবহা, খামিস মুশাইত, জিজান ও নাজরান শহরের বিভিন্ন বেসামরিক ও বাণিজ্যিক স্থাপনায় হুথিরা এসব হামলা চালিয়েছে।

নারী ও শিশুসহ বেসামরিক মানুষ আহত হওয়ার ঘটনাকে সৌদি আরবের সার্বভৌমত্বের চরম লঙ্ঘন এবং একটি বিপজ্জনক পরিস্থিতি হিসেবে উল্লেখ করেন আল-মালিকি।

তিনি বলেন, হুথিদের এসব কর্মকাণ্ড আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বিনষ্টকারী ও অপরাধমূলক আচরণ।

তিনি সতর্ক করে বলেন, শত্রুভাবাপন্ন হামলা প্রতিরোধ এবং সৌদি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে জোটের যৌথ বাহিনী কমান্ড প্রয়োজনীয় সব ধরনের সামরিক ব্যবস্থা গ্রহণ করবে। একই সঙ্গে হুমকির উৎসগুলো নিষ্ক্রিয় করতে উপযুক্ত পদক্ষেপ নেওয়ার দৃঢ় প্রতিশ্রুতি দিয়েছে জোটটি।

সূত্র আনাদোলু

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

সৌদি আরবে হুথিদের হামলার নিন্দা জানিয়েছে বাংলাদেশ

সেপ্টেম্বর ৮, ২০২৬

ইরান-পাকিস্তান থেকে ফেরত আসা আফগানদের নির্যাতনের অভিযোগ

সেপ্টেম্বর ৮, ২০২৬

ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানের যোগদান নিয়ে নতুন তথ্য নেই: ভারত

সেপ্টেম্বর ৮, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.