Close Menu
Jubokantho24
    Facebook X (Twitter) Instagram Threads
    Facebook X (Twitter) Instagram
    Jubokantho24
    Jubokantho24
    Home»আন্তর্জাতিক»ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেবে না ইসরাইল: নেতানিয়াহু
    আন্তর্জাতিক নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

    ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেবে না ইসরাইল: নেতানিয়াহু

    নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :মে ২৪, ২০২৬No Comments1 Min Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তিনি একমত হয়েছেন, ইরানের সঙ্গে যেকোনো চূড়ান্ত চুক্তিতে দেশটির পারমাণবিক হুমকি সম্পূর্ণভাবে দূর করা হবে।

    রোববার (২৪ মে) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে নেতানিয়াহু এ কথা বলেন।

    তিনি বলেন, ‘এর অর্থ হলো, ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনাগুলো ভেঙে ফেলা এবং সমৃদ্ধ পারমাণবিক উপাদান দেশটির ভূখণ্ড থেকে সরিয়ে নেওয়া।’

    নেতানিয়াহু বলেন, আমার নীতি এবং প্রেসিডেন্ট ট্রাম্পের নীতি একই, ইরান কোনোভাবেই পারমাণবিক অস্ত্র পাবে না।

    দখলদার দেশটির প্রধানমন্ত্রী জানান, গত রাতে ট্রাম্পের সঙ্গে তার ফোনে কথা হয়েছে। আলোচনায় হরমুজ প্রণালি খুলে দেওয়ার জন্য একটি সমঝোতা স্মারক এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে সম্ভাব্য চূড়ান্ত চুক্তির বিষয় উঠে এসেছে।

    তিনি আরও জানান, ট্রাম্প আবারও ইসরাইলের আত্মরক্ষার অধিকারের প্রতি সমর্থন জানিয়েছেন।

    আমেরিকা ও ইরানের মধ্যকার আলোচনায় অগ্রগতির খবরের মধ্যেই নেতানিয়াহুর এই মন্তব্য সামনে এলো।

    বিশ্লেষকদের মতে, সম্ভাব্য চুক্তিকে ঘিরে কূটনৈতিক তৎপরতা বাড়লেও ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ওয়াশিংটন ও তেল আবিব এখনো কঠোর অবস্থানে রয়েছে।

    এদিকে, ইরানের সঙ্গে আমেরিকার যুদ্ধবিরতি ও সম্ভাব্য যে চুক্তির কথা বলা হচ্ছে, সেখানে ইসরাইলকে রাখা হয়নি। স্বাভাবিকভাবে এতে খুশি নয় দখলদার দেশটি।

    তবে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আমেরিকার সঙ্গে সম্পর্কে উদ্বেগ কমানোর চেষ্টা করছেন।

    সূত্র: আল জাজিরা।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    নিউজ ডেস্ক :

    Related Posts

    স্পেনের প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে মাদ্রিদের রাস্তায় হাজার হাজার মানুষ

    মে ২৪, ২০২৬

    হোয়াইট হাউসের কাছে গোলাগুলির সময় ভেতরেই ছিলেন ট্রাম্প

    মে ২৪, ২০২৬

    যুদ্ধে সুস্পষ্টভাবে জিতেছে ইরান: ইসরাইলের সাবেক নিরাপত্তাপ্রধান

    মে ২৪, ২০২৬
    Facebook X (Twitter) Instagram Pinterest
    © ২০২৬ Jubokantho24. Designed by Naim.

    Type above and press Enter to search. Press Esc to cancel.