Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
Home»আন্তর্জাতিক»ইরানের তেল বিক্রির ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করল আমেরিকা
আন্তর্জাতিক নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

ইরানের তেল বিক্রির ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করল আমেরিকা

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :জুন ২৩, ২০২৬No Comments1 Min Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

ইরানের তেল বিক্রির ওপর আরোপিত নিষেধাজ্ঞা সাময়িকভাবে শিথিল করার ঘোষণা দিয়েছে আমেরিকা।

ওয়াশিংটন বলছে, সাম্প্রতিক কূটনৈতিক আলোচনায় অগ্রগতির পর উভয় পক্ষের মধ্যে হওয়া সমঝোতার অংশ হিসেবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

সোমবার (২২ জুন) আমেরিকার অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানান, সুইজারল্যান্ডে অনুষ্ঠিত ইরান-আমেরিকা আলোচনায় ইতিবাচক ফল পাওয়া গেছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি বলেন, ইরান হরমুজ প্রণালিতে অবাধ ও নিরাপদ নৌ-চলাচল নিশ্চিত করতে এবং দেশটিতে ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সির, আইএইএ, পরিদর্শকদের প্রবেশের অনুমতি দিতে সম্মত হয়েছে।

এরই অংশ হিসেবে আমেরিকার অর্থ মন্ত্রণালয় ৬০ দিনের একটি সাধারণ লাইসেন্স জারি করেছে। এর আওতায় ইরানের তেল উৎপাদন, সরবরাহ ও বিক্রি সাময়িকভাবে নিষেধাজ্ঞামুক্ত থাকবে।

নতুন এই ছাড়ের ফলে আগামী ২১ আগস্ট রাত ১২টা ১ মিনিট পর্যন্ত ইরান বিশ্বের প্রায় সব দেশের কাছে, এমনকি আমেরিকার কাছেও, নিষেধাজ্ঞার বাধা ছাড়াই তেল বিক্রি ও সরবরাহ করতে পারবে।

বিশ্লেষকদের মতে, দীর্ঘদিনের কঠোর নিষেধাজ্ঞার কারণে ক্ষতিগ্রস্ত ইরানের অর্থনীতির জন্য এটি বড় ধরনের স্বস্তি বয়ে আনতে পারে।

একই সঙ্গে হরমুজ প্রণালির স্বাভাবিক কার্যক্রম পুনরুদ্ধার এবং বৈশ্বিক জ্বালানি সরবরাহে সম্ভাব্য সংকট কমানোর লক্ষ্যেও এ পদক্ষেপে সম্মত হয়েছে আমেরিকা।

উল্লেখ্য, হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ। এই রুটে কোনো ধরনের বিঘ্ন ঘটলে আন্তর্জাতিক তেলবাজার ও জ্বালানি সরবরাহে ব্যাপক প্রভাব পড়তে পারে।

**সূত্র: সিএনএন।**

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

বার বার ষড়যন্ত্র করে হারছে ভারত, আন্তর্জাতিক অঙ্গণে গুরুত্ব বাড়ছে পাকিস্তানের

জুন ২৩, ২০২৬

প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যাশা করছি: তারেক রহমান

জুন ২৩, ২০২৬

পাকিস্তানে পৌঁছেছেন ইরানের প্রেসিডেন্ট

জুন ২৩, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.