Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
Home»আন্তর্জাতিক»ইরান ইস্যুতে জরুরি বৈঠকে বসছে ইসরাইল
আন্তর্জাতিক নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

ইরান ইস্যুতে জরুরি বৈঠকে বসছে ইসরাইল

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :জুন ১৪, ২০২৬No Comments2 Mins Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

ইরান ইস্যুতে জরুরি বৈঠকে বসছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের নিরাপত্তা মন্ত্রিসভা।

আজ রোববার (১৪ জুন) ইসরাইলের স্থানীয় সময় আজ রাতে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বৈঠকে আমেরিকা ও ইরানের মধ্যে সম্ভাব্য শান্তি চুক্তি বা সমঝোতা স্মারক সইয়ের প্রভাব ও বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

কিছু সামরিক বিশ্লেষকের মতে, সম্ভাব্য এই চুক্তির অংশ হিসেবে লেবাননে ইসরাইলের হামলা ও আগ্রাসনের ক্ষেত্রে তেলআবিবকে বড় ধরনের ছাড় দিতে হতে পারে, এমন একটি আশঙ্কা ও ভয় তৈরি হয়েছে। তবে ইসরাইল এখনো দুটি ফ্রন্টকে (ইরান ও লেবানন) আলাদা রাখার পক্ষেই অবস্থান বজায় রেখেছে।

হামলার তীব্রতা ও রাজনৈতিক চাপ

হিসাব অনুযায়ী, কেবল গত রাতেই লেবাননের অভ্যন্তরে ৭০টি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইসরাইলি সেনাবাহিনী। এর ফলে গত এক সপ্তাহে দেশটিতে মোট হামলার সংখ্যা দাঁড়িয়েছে ৪০০টিতে।

ধারণা করা হচ্ছে, চুক্তির কারণে পথ বন্ধ হয়ে যাওয়ার আগে ইসরাইল যতটা সম্ভব সামরিক সুবিধা তুলে নেওয়ার চেষ্টা করছে।

এই যুদ্ধ পরিস্থিতি ইসরাইলের আসন্ন নির্বাচনের আগে রাজনৈতিক বিতর্কের মূল বিষয়ে পরিণত হয়েছে, যেখানে প্রতিটি দলই ফায়দা তোলার চেষ্টা করছে। ইসরাইলের বিরোধীদলীয় নেতা ইয়ার লাপিদের কাছ থেকেও সরকারের সমালোচনা করে এমন বক্তব্য শোনা গেছে।

উত্তরাঞ্চলের বাসিন্দাদের ক্ষোভ

একই সঙ্গে ইসরাইলের উত্তরাঞ্চলের বাসিন্দাদের ক্ষোভের মুখে পড়েছে বর্তমান সরকার। সেখানকার নাগরিকরা মনে করছেন, সরকার তাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে।

ইসরাইলি গণমাধ্যমের তথ্য অনুযায়ী, উত্তর ইসরাইলের বাসিন্দারা জানিয়েছেন কেবল গত রাতেই তাদের অন্তত ১৬ বার আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিতে হয়েছে।

সূত্র: আল-জাজিরা

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

অক্সফোর্ড ইউনিয়ন ভাড়ার হল নয় বলে—সাদিক-হাসনাত ইস্যুতে যে ব্যাখ্যা দিলেন ‘অক্সফোর্ড প্যারেন্ট’

জুন ১৫, ২০২৬

শরিয়াহর ভিত্তিতে রাষ্ট্র ও সমাজ গড়ছে ইমারাতে ইসলামিয়া

জুন ১৫, ২০২৬

৬.২ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপাইন

জুন ১৫, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.