Close Menu
Jubokantho24
    Facebook X (Twitter) Instagram Threads
    Facebook X (Twitter) Instagram
    Jubokantho24
    Jubokantho24
    Home»আন্তর্জাতিক»ইরান-যুক্তরাষ্ট্র আলোচনায় ‘অনিশ্চিত ফ্যাক্টর’ নেতানিয়াহু
    আন্তর্জাতিক নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

    ইরান-যুক্তরাষ্ট্র আলোচনায় ‘অনিশ্চিত ফ্যাক্টর’ নেতানিয়াহু

    নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :মে ২৬, ২০২৬No Comments1 Min Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    তুরিন বিশ্ববিদ্যালয় এবং রোমের লুইস স্কুল অব গভর্নমেন্টের ইতিহাসের অধ্যাপক লরেঞ্জো কামাল বলেছেন, ইরান-যুক্তরাষ্ট্র শান্তিচুক্তি কার্যকর করতে হলে ওয়াশিংটনকে অবশ্যই ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘নিয়ন্ত্রণে’ আনতে হবে।

    মঙ্গলবার আলজাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

    কামাল বলেন, ‘আমরা দেখেছি, ট্রাম্প প্রশাসন ও ইরানি কর্তৃপক্ষের মধ্যে সম্ভাব্য যেকোনো চুক্তিকে দুর্বল করে দিতে ইসরাইলি কর্তৃপক্ষ লেবাননে উত্তেজনা বাড়ানোর চেষ্টা করছে। কিন্তু পুরো বিষয়টির মূল চরিত্র বরাবরের মতোই নেতানিয়াহু।’

    তিনি আরো বলেন, ‘নেতানিয়াহুকে অন্তত ইসরাইলের নির্বাচন পর্যন্ত নিজেকে অপরিহার্য যুদ্ধকালীন নেতা হিসেবে উপস্থাপন করতে হবে। তিনি জানেন, এই ধারাবাহিক উত্তেজনা না থাকলে তার অবস্থান দুর্বল হয়ে পড়বে এবং ইসরাইলের বিরোধীরা তাকে ক্ষমতা থেকে সরিয়ে দিতে পারবে।’

    আলজাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে কামাল বলেন, যুক্তরাষ্ট্র এখনো ইসরাইলকে বাধাহীনভাবে কাজ করার সুযোগ দিচ্ছে। ট্রাম্প যতক্ষণ পর্যন্ত নেতানিয়াহুকে সত্যিকার অর্থে লেবাননে যুদ্ধবিরতিতে বাধ্য না করছেন, ততক্ষণ পর্যন্ত ইরান-যুক্তরাষ্ট্র শান্তিচুক্তি ‘অত্যন্ত নড়বড়ে’ অবস্থায় থাকবে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    নিউজ ডেস্ক :

    Related Posts

    ইসরাইল মধ্যপ্রাচ্যের ক্যানসার টিউমার: মোজতবা খামেনি

    মে ২৬, ২০২৬

    সূর্য ডোবার পর আরাফাত থেকে মুজদালিফায় যাবেন হাজিরা

    মে ২৬, ২০২৬

    গণপরিবহনগুলো বাড়তি ভাড়া আদায় করছে না : সড়ক পরিবহন মন্ত্রী

    মে ২৬, ২০২৬
    Facebook X (Twitter) Instagram Pinterest
    © ২০২৬ Jubokantho24. Designed by Naim.

    Type above and press Enter to search. Press Esc to cancel.