Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
Home»আন্তর্জাতিক»‘ইরান যুদ্ধ নয়, আত্মরক্ষা করছে; এটা চলবে নিরন্তর’
আন্তর্জাতিক নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

‘ইরান যুদ্ধ নয়, আত্মরক্ষা করছে; এটা চলবে নিরন্তর’

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :এপ্রিল ২৭, ২০২৬No Comments2 Mins Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

ইসলামী প্রজাতন্ত্র ইরানের জেনেভা প্রতিনিধি আলি বাহরাইনি বলেছেন, ইরান কারো বিরুদ্ধে যুদ্ধ করছে না বরং নিজেকে রক্ষা করে যাচ্ছে; এটি এমন এক প্রতিরক্ষা, যার কোনো শেষ নেই।

জেনেভায় জাতিসংঘ কার্যালয়ে ইরানের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত আলি বাহরাইনি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারের উপস্থাপকের একটি প্রশ্নের সম্মুখীন হন-আপনারা কতদিন যুদ্ধ চালিয়ে যেতে চান?” এর উত্তরে তিনি বলেছেন, এই প্রশ্নটি যুক্তরাষ্ট্রের কাছে করা উচিত, যারা যুদ্ধ শুরু করেছে। আমরা যুদ্ধ করছি না, আমরা আমাদের দেশকে রক্ষা করছি এবং আমাদের এই প্রতিরক্ষার কোনো শেষ নেই।

তিনি আরও বলেন, যতক্ষণ না এই যুদ্ধ পুরোপুরি বন্ধ হয় এবং আমরা এমন নিশ্চয়তা পাই যে, ভবিষ্যতে এই যুদ্ধের পুনরাবৃত্তি হবে না, ততক্ষণ পর্যন্ত আমরা অবশ্যই আমাদের প্রতিরক্ষা চালিয়ে যাব। ইরানের সামরিক বাহিনী এবং জনগণ যুদ্ধের শেষ মুহূর্ত পর্যন্ত এবং যুদ্ধবিরতি শুরু হওয়ার আ পর্যন্ত আগ্রাসনের জবাব দিতে সক্ষম হয়েছে এবং শত্রুর বিরুদ্ধে আমাদের প্রতিরক্ষার মাত্রায় কোনো দুর্বলতা বা হ্রাস ছিল না।

কেন ইসলামী প্রজাতন্ত্র ইরান এমন দেশগুলোর জাহাজ আটক করে, যারা ইরানের এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে সংঘাতে জড়িত নয়?- উপস্থাপকের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের শত্রুরা হরমুজ প্রণালী ব্যবহার করেছে তাদের সামরিক ঘাঁটি সজ্জিত করতে এবং অঞ্চলে অবৈধ উদ্দেশ্য বাস্তবায়নের জন্য। তাই হরমুজ প্রণালীর পরিস্থিতি ইরানের জন্য গুরুত্বপূর্ণ এবং ইরানের নিরাপত্তার জন্য এই প্রণালী দিয়ে যেসব জাহাজ চলাচল করে, তাদের ওপর আরও বেশি নজরদারি ও নিয়ন্ত্রণ প্রয়োগ করা প্রয়োজন। সেখানেই এটা করা হচ্ছে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

শান্তিচুক্তির পরও লেবাননে হামলা চালিয়ে ৪ জনকে হত্যা করল ইসরাইল

জুন ১৭, ২০২৬

গাজ্জায় ড্রোন হামলা চালিয়ে ২ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরাইল

জুন ১৭, ২০২৬

রাজনৈতিক সমঝোতাকে বাস্তবে রূপ দেওয়ার আহ্বান আফগান পররাষ্ট্রমন্ত্রী

জুন ১৭, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.