Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
Home»গুরুত্বপুর্ণ নিউজ»ই’স’ক’ন বিরোধী শান্তিপূর্ণ কর্মসূচিকে ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ আখ্যা দেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত
গুরুত্বপুর্ণ নিউজ নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

ই’স’ক’ন বিরোধী শান্তিপূর্ণ কর্মসূচিকে ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ আখ্যা দেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :অক্টোবর ২৭, ২০২৫No Comments2 Mins Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

ঢাকা, ২৭ অক্টোবর ২০২৫:
বৃহত্তর উত্তরার সাধারণ ছাত্রজনতা ও আলেম সমাজ আয়োজিত এক সংবাদ সম্মেলনে বক্তারা বলেছেন, গত ২৪ অক্টোবর উত্তরায় অনুষ্ঠিত ইসকনবিরোধী শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল ও গণজমায়েতকে প্রশাসন মিথ্যাভাবে ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ আখ্যা দিয়েছে,যা সম্পূর্ণ বানোয়াট, মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ওইদিন বাদ জুমা উত্তরা ১২ নম্বর সেক্টর খালপাড় পুলিশ বক্স থেকে ১১ নম্বর সেক্টর চৌরাস্তা পর্যন্ত অনুষ্ঠিত কর্মসূচিটি ছিল প্রশাসনের অনুমোদনসাপেক্ষ, শান্তিপূর্ণ ও আইনানুগ।
উত্তরা জোনের ডিসি মহিদুল ইসলাম এবং এসি সাদ্দাম হোসেনসহ আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক কর্মকর্তা উপস্থিত থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ ও শেষে প্রশংসা করেছেন বলেও উল্লেখ করা হয়।

কর্মসূচি শেষে এক কথিত সাংবাদিক কর্মসূচির একটি ছোট অংশ বিকৃতভাবে প্রচার করে বিভ্রান্তি সৃষ্টি করেন— এমন অভিযোগও তোলা হয় সংবাদ সম্মেলনে। আয়োজকদের দাবি, ওই বিভ্রান্তিকর প্রচারণার সুযোগ নিয়েই তুরাগ থানায় মিথ্যা মামলা দায়ের করা হয়, যার কোনো বাস্তব ভিত্তি নেই।

সংবাদ সম্মেলনে ঘোষিত ৪ দফা দাবি:

১. শান্তিপূর্ণ কর্মসূচিকে ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ আখ্যা দেওয়ার ঘটনায় প্রশাসনের ভেতরে থাকা ইসকনপন্থী দালালদের তদন্ত করে অপসারণ।
২. তুরাগ থানায় দায়ের করা মিথ্যা ও বানোয়াট মামলা নিঃশর্তে প্রত্যাহার।
৩. বিভ্রান্তিকর সংবাদ প্রচারকারী সাংবাদিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ।
৪. ভবিষ্যতে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক কর্মসূচিতে প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের হয়রানি বা ভীতিপ্রদর্শন না করা।

সংবাদ সম্মেলনে বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, ৪৮ ঘণ্টার মধ্যে দাবি বাস্তবায়ন না হলে উত্তরার সাধারণ ছাত্রজনতা ও আলেম সমাজ পরবর্তী কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে।

আয়োজনে: বৃহত্তর উত্তরার সাধারণ ছাত্রজনতা ও আলেম সমাজ
স্থান: মুগ্ধ মঞ্চ, উত্তরা
তারিখ: ২৭ অক্টোবর ২০২৫

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

দুর্নীতি সব জায়গায় হয়, দোষ হয় রাজনীতিবিদের: স্বরাষ্ট্রমন্ত্রী

জুন ১৫, ২০২৬

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ভারতের হাইকমিশনারকে তলব

জুন ১৫, ২০২৬

মন্ত্রীর পেছনে আমরা টাকা নিয়ে ঘুরিনি: আদ্-দ্বীন কর্তৃপক্ষ

জুন ১৫, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.