Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
Home»আন্তর্জাতিক»ইসরাইলী বাহিনীর বাধা সত্ত্বেও আল-আকসায় ঈদ জামাতে লাখো মুসল্লির ঢল
আন্তর্জাতিক নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

ইসরাইলী বাহিনীর বাধা সত্ত্বেও আল-আকসায় ঈদ জামাতে লাখো মুসল্লির ঢল

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :মে ২৭, ২০২৬No Comments1 Min Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

ইসরাইলী দখলদার বাহিনীর কড়াকড়ি ও চলাচলে বাধা সত্ত্বেও মুসলমানদের প্রথম কিবলা অধিকৃত জেরুসালেমের আল-আকসা মসজিদে ঈদুল আযহার নামাজ আদায় করেছেন বিপুল সংখ্যক মুসল্লি।

বুধবার (২৭ মে) সকালে আল-আকসা মসজিদ প্রাঙ্গণে প্রায় ১ লাখ ৪০ হাজার মুসল্লি ঈদের নামাজ আদায় করেন। ফজর থেকেই মুসল্লিরা আল-আকসার দিকে আসতে শুরু করেন। ধীরে ধীরে মসজিদের আঙিনা ও নামাজের স্থানগুলো মুসল্লিদের উপস্থিতিতে পূর্ণ হয়ে যায়।

এদিন ইসরাইলী বাহিনী পুরনো জেরুসালেম শহরের প্রবেশপথ, অলিগলি ও আল-আকসা মসজিদের ফটকগুলোতে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেয়। বিভিন্ন স্থানে ব্যারিকেড বসিয়ে মুসল্লিদের চলাচলে বাধা দেওয়া হয়। তবে এসব বাধা উপেক্ষা করেই হাজারো মুসল্লি ঈদের জামাতে অংশ নেন।

ঈদের তাকবিরে মুখর হয়ে ওঠে মুসলমানদের প্রথম কিবলা আল-আকসার পবিত্র প্রাঙ্গণ। ইসলামী ওয়াকফের স্বেচ্ছাসেবকরা মুসল্লিদের প্রবেশ ও বের হওয়ার ক্ষেত্রে শৃঙ্খলা রক্ষায় কাজ করেন।

গাজ্জায় চলমান ইসরাইলী আগ্রাসন, অধিকৃত পশ্চিম তীরে দমন-পীড়ন এবং আল-আকসায় মুসল্লিদের প্রবেশে দীর্ঘদিনের বিধিনিষেধের মধ্যেই এবার ঈদুল আযহার জামাতে এমন বিপুল উপস্থিতি দেখা গেল।

সূত্র : ওয়াফা, আল জাজিরা, ডেইলি সাবাহ

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

১৩৬ বছরের ঐতিহ্যবাহী মসজিদে নামাজ নিষিদ্ধ করল ভারত

জুলাই ১২, ২০২৬

বাংলাদেশে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে আফগানিস্তানের শোক

জুলাই ১২, ২০২৬

হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা করলো ইরান

জুলাই ১২, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.