Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
Home»আন্তর্জাতিক»ইসরাইলী বিমান হামলায় আকসার সাবেক খতিবের শাহাদাত বরণ
আন্তর্জাতিক নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

ইসরাইলী বিমান হামলায় আকসার সাবেক খতিবের শাহাদাত বরণ

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :ডিসেম্বর ৩১, ২০২৩No Comments1 Min Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বিশ্ব মানবতার শত্রু ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের বর্বরোচিত বিমান হামলায় শাহাদাত বরণ করলেন মুসলিমদের ৩য় পবিত্রতম মসজিদ মসজিদুল আকসার সাবেক খতিব ও ফিলিস্তিনের সাবেক ধর্মমন্ত্রী শায়েখ ইউসুফ সালামাহ (৬৯)।

রবিবার (৩১ ডিসেম্বর) দখলকৃত ফিলিস্তিনের অবরুদ্ধ গাজ্জায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।

ফিলিস্তিনি সংবাদমাধ্যমের তথ্যমতে, সেন্ট্রাল গাজ্জায় আকসার সাবেক খতিব ও সাবেক ধর্মমন্ত্রীর বাড়িকে লক্ষ্য করে বিমান যোগে বোমা হামলা চালায় বর্বর ইসরাইলী বাহিনী। এতে ধর্মীয় এই ব্যক্তিত্ব শাহাদাত বরণ করেন। একই সময়ে যাইতুন এলাকা ও মাগাজি শরণার্থী শিবিরেও বিমান হামলা চালায় অবৈধ রাষ্ট্রটির সেনারা। এতে করে সাবেক এই ধর্মমন্ত্রীর পরিবারের বহু সদস্যের মর্মান্তিক মৃত্যু হয়।

সদ্য পরিচালিত বিমান হামলায় সর্বমোট ৬৮ জন বেসামরিক ফিলিস্তিনি শাহাদাত বরণ করেছেন বলে জানানো হয়। ফলে গত ২৪ ঘন্টায় সর্বমোট নিহতের সংখ্যা ১৫০ ও আহত ২৮৬ তে গিয়ে পৌঁছেছে।

গাজ্জা স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্যমতে, আমেরিকা ও পশ্চিমাদের প্রত্যক্ষ সহায়তায় বিশ্ব মানবতার শত্রু ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল পরিচালিত গাজ্জা গণহত্যায় এখন পর্যন্ত শাহাদাত বরণ করেছেন ২১ হাজার ৮২২ জন ফিলিস্তিনি।

এছাড়া তাদের বর্বরতা ও নৃশংসতার শিকার হয়ে উপযুক্ত চিকিৎসার অভাবে মৃত্যুতুল্য যন্ত্রণায় কাতরাচ্ছেন ৫৬ হাজার ৪৫১ ফিলিস্তিনি।

উল্লেখ্য, মসজিদুল আকসার সাবেক খতিব শায়েখ ইউসুফ সালামাহ দখলকৃত ফিলিস্তিনের সাবেক ধর্মমন্ত্রী ছিলেন। ২০০৫-২০০৬ সনে আওকাফ ও ধর্মমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন তিনি।

সূত্র: আনাদোলু

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

অক্সফোর্ড ইউনিয়ন ভাড়ার হল নয় বলে—সাদিক-হাসনাত ইস্যুতে যে ব্যাখ্যা দিলেন ‘অক্সফোর্ড প্যারেন্ট’

জুন ১৫, ২০২৬

শরিয়াহর ভিত্তিতে রাষ্ট্র ও সমাজ গড়ছে ইমারাতে ইসলামিয়া

জুন ১৫, ২০২৬

৬.২ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপাইন

জুন ১৫, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.