Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
Home»আন্তর্জাতিক»ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে মুসলিম দেশগুলোকে ট্রাম্পের আহ্বান
আন্তর্জাতিক নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে মুসলিম দেশগুলোকে ট্রাম্পের আহ্বান

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :মে ২৬, ২০২৬No Comments1 Min Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

ইরান শান্তি চুক্তির অংশ হিসেবে ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার নিজ সামাজিকমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে তিনি এ আহ্বান জানান।

পোস্টে শনিবার ইরানের সঙ্গে যুদ্ধ শেষ করার প্রচেষ্টা নিয়ে যেসব দেশের নেতাদের সঙ্গে কথা বলেছেন-সেসব দেশের একটি তালিকা দিয়েছেন ট্রাম্প।

তিনি লেখেন, ‘আমি সব দেশের প্রতি বাধ্যতামূলকভাবে আহ্বান জানাচ্ছি যে, তারা অবিলম্বে আব্রাহাম অ্যাকর্ডসে স্বাক্ষর করুক, এবং যদি ইরান আমার সঙ্গে চুক্তি করে, তাহলে যুক্তরাষ্ট্রের জন্য এটি একটি সম্মান হবে। এছাড়া তারা এই অনন্য বৈশ্বিক জোটের অংশ হতে পারে।’

আলোচিত দেশগুলো হলো সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত (ইতোমধ্যেই সদস্য!), কাতার, পাকিস্তান, তুরস্ক, মিশর, জর্ডান এবং বাহরাইন (ইতোমধ্যেই সদস্য!)।

ট্রাম্প বলেন, ‘এর শুরুটা হওয়া উচিত সৌদি আরব এবং কাতারের অবিলম্বে স্বাক্ষরের মাধ্যমে। বাকি সবার উচিত তাদের অনুসরণ করা।’

ইসরাইল ও আরব বিশ্বের কয়েকটি দেশের কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করতে ২০২০ সালে স্বাক্ষরিত চুক্তির নাম আব্রাহাম অ্যাকর্ডস। ২০২০ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়াদে প্রথমে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে। এরপর একই পথে হাঁটে মরক্কো ও সুদান। ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার এ প্রক্রিয়ায় মূল ভূমিকা রাখেন।

সূত্র: জিও নিউজ

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

অক্সফোর্ড ইউনিয়ন ভাড়ার হল নয় বলে—সাদিক-হাসনাত ইস্যুতে যে ব্যাখ্যা দিলেন ‘অক্সফোর্ড প্যারেন্ট’

জুন ১৫, ২০২৬

শরিয়াহর ভিত্তিতে রাষ্ট্র ও সমাজ গড়ছে ইমারাতে ইসলামিয়া

জুন ১৫, ২০২৬

৬.২ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপাইন

জুন ১৫, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.