Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
আন্তর্জাতিক নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

ইসরায়েলি কারাগারে বন্দি ফিলিস্তিনি নারী সাংবাদিকের অবস্থা নিয়ে উদ্বেগ

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :সেপ্টেম্বর ২৬, ২০২৬No Comments1 Min Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

ইসরায়েলি কারাগারে বন্দি ৩৩ বছর বয়সী ফিলিস্তিনি সাংবাদিক বুশরা আল-তাওয়িলের নিরাপত্তা ও বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বন্দিদের অধিকার নিয়ে কাজ করা বিভিন্ন সংগঠন। একই সঙ্গে তাকে দ্রুত মুক্তি দেওয়ার দাবি জানিয়েছে তারা।

সম্প্রতি প্রকাশিত এক যৌথ বিবৃতিতে সংগঠনগুলো জানায়, বুশরাকে গত এক মাস ধরে অত্যন্ত অনুপযুক্ত পরিবেশে একাকী কারাবাসে রাখা হয়েছিল।

বিবৃতিতে বলা হয়, তাকে দেমোন কারাগারের নির্জন সেল থেকে সরিয়ে বর্তমানে নেভে তিরৎসা কারাগারের একটি সেলে স্থানান্তর করা হয়েছে। সংগঠনগুলোর অভিযোগ, নারী বন্দিদের ওপর কথিত নির্যাতন এবং চিকিৎসাসেবায় অবহেলাকে চাপ প্রয়োগের কৌশল হিসেবে ব্যবহার করা হচ্ছে।

বুশরা আল-তাওয়িলকে চলতি বছরের ফেব্রুয়ারি থেকে প্রশাসনিক আটকাদেশের আওতায় বন্দি রাখা হয়েছে। এ ব্যবস্থায় কোনো আনুষ্ঠানিক বিচার বা অভিযোগের ভিত্তিতে মামলা ছাড়াই একজনকে আটক রাখা সম্ভব। তার বাবা জামাল আল-তাওয়িলও প্রশাসনিক আটকাদেশে বন্দি রয়েছেন।

বন্দিদের অধিকার নিয়ে কাজ করা সংগঠনগুলো অভিযোগ করেছে, একই পরিবারের সদস্যদের লক্ষ্য করে এ ধরনের আটকাদেশ দেওয়া হচ্ছে। তারা বুশরা আল-তাওয়িলের একাকী কারাবাস অবিলম্বে বন্ধ এবং তাকে মুক্তি দেওয়ার দাবি জানিয়েছে।

সূত্র: ইউএনএ নিউজ

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

‘শক্তি নয়, কূটনীতিই হরমুজ সংকট সমাধানের একমাত্র পথ’

সেপ্টেম্বর ২৬, ২০২৬

৩ মাসেই শেষ বিদ্যুৎ-গ্যাস ভর্তুকির ৪৫ শতাংশ

সেপ্টেম্বর ২৬, ২০২৬

নিউইয়র্কে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

সেপ্টেম্বর ২৬, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.