Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
আন্তর্জাতিক নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

ইসরায়েলি শাসকগোষ্ঠীকে ধ্বংস করার হুঁশিয়ারি ইরানের

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :নভেম্বর ১১, ২০২৬No Comments2 Mins Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

ইসরায়েলি শাসকগোষ্ঠীকে ধ্বংস করার অঙ্গীকার করেছেন ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল আলি আবদুল্লাহি। তিনি বলেছেন, ইরানের বিরুদ্ধে সর্বোচ্চ সামরিক সক্ষমতা প্রয়োগ করেও নিজেদের লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল।

মঙ্গলবার (১০ নভেম্বর) ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) অ্যারোস্পেস ফোর্সের নতুন ক্ষেপণাস্ত্র নগরী (মিসাইল সিটি) উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

ইরানের প্রতিরক্ষায় সশস্ত্র বাহিনীর ভূমিকার প্রশংসা করে আবদুল্লাহি বলেন, শত্রুপক্ষের বিরুদ্ধে তাদের সামরিক সাফল্য উল্লেখযোগ্য। তার দাবি, প্রাপ্ত তথ্য অনুযায়ী, যে কোনো সময়ের তুলনায় অন্য কোনো যুদ্ধে যুক্তরাষ্ট্র এত বিপুল পরিমাণ উন্নত সমরাস্ত্র ও সামরিক সরঞ্জাম ব্যবহার করেনি।

তবে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে ওয়াশিংটনের ব্যর্থতার প্রধান কারণ অস্ত্র বা সরঞ্জামের ঘাটতি নয়, বরং ইরানি যোদ্ধাদের দৃঢ় সংকল্প বলে মন্তব্য করেন তিনি।

আবদুল্লাহি বলেন, শত্রুর বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেওয়া সশস্ত্র বাহিনীর দায়িত্ব। শত্রুপক্ষের আকার কিংবা সামরিক সক্ষমতা ইরানের সিদ্ধান্ত নির্ধারণ করবে না। প্রতিরোধের চেতনাই ইরানের সাফল্যের মূল শক্তি উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা শত্রুর হিসাব-নিকাশ মেনে নিই না, এসব হিসাব আমাদের সংকল্পেও কোনো প্রভাব ফেলে না।’

সম্প্রতি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দেওয়া বক্তব্যের জবাবেও মন্তব্য করেন ইরানের এই শীর্ষ সামরিক কর্মকর্তা। নেতানিয়াহু বলেছিলেন, ইসরায়েলি শাসকগোষ্ঠীকে হয় ইরানকে ধ্বংস করতে হবে, নয়তো ইরান ইসরায়েলকে ধ্বংস করবে।

এর প্রতিক্রিয়ায় আবদুল্লাহি বলেন, নেতানিয়াহুর বক্তব্য নতুন কিছু নয়। ‘এটা স্পষ্ট যে, আমরা অবশ্যই তাদের ধ্বংস করব।’

ইরানি জেনারেল আরও বলেন, শত্রুরা ইতোমধ্যে নিজেদের সক্ষমতা পরীক্ষা করেছে এবং হাতে থাকা সব শক্তি নিয়ে যুদ্ধক্ষেত্রে নেমেছে। কিন্তু লক্ষ্য অর্জন করতে পারেনি। তাদের উদ্দেশ্য ছিল ইসলামি প্রজাতন্ত্রকে ধ্বংস করা। তবে যুদ্ধক্ষেত্রে ইসরায়েলি শাসকগোষ্ঠী ও যুক্তরাষ্ট্র এখন নিশ্চিতভাবে পরাজিত হয়েছে বলে দাবি করেন তিনি।

আগামী যুদ্ধের বিষয়ে সতর্ক করে আবদুল্লাহি বলেন, ‘পরবর্তী যুদ্ধে একের পর এক বিস্ময়কর ঘটনা সামনে আসবে।’

অনুষ্ঠানে আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের নতুন ক্ষেপণাস্ত্র নগরী উন্মোচন করা হয়। সেখানে বিভিন্ন ধরনের ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং সেগুলো উৎক্ষেপণের ব্যবস্থা প্রদর্শন করা হয়েছে।

সূত্র : তাসনিম নিউজ

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

নেতানিয়াহু অধ্যায়ের সমাপ্তি, শপথ নিলেন ইসরায়েলের নতুন পার্লামেন্ট সদস্যরা

নভেম্বর ১১, ২০২৬

ফিলিস্তিনি শিশুদের জীবনের চেয়ে আমার ক্যারিয়ার বড় নয় ব্রিটিশ অভিনেত্রী

নভেম্বর ১০, ২০২৬

স্ত্রীর জন্য দোয়া করে কবরে ফুলের পাপড়ি ছড়িয়ে দেন অশ্রুসিক্ত মাহাথির

নভেম্বর ১০, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.