Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
Home»গুরুত্বপুর্ণ নিউজ»ইসলামী আন্দোলনের মহাসমাবেশে আগত নেতাকর্মীদের জন্য বিশেষ নির্দেশনা
গুরুত্বপুর্ণ নিউজ নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

ইসলামী আন্দোলনের মহাসমাবেশে আগত নেতাকর্মীদের জন্য বিশেষ নির্দেশনা

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :জুন ২৭, ২০২৫No Comments3 Mins Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

আগামীকাল শনিবার (২৮ জুন) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশের আয়োজন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। এই মহাসমাবেশে প্রায় ১০ লাখ লোক জড়ো করার টার্গেট নিয়েছে দলটি। বিশাল এই মহাসমাবেশ সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে সবধরনের প্রস্তুতি নিয়েছে ইসলামী আন্দোলন।

এর অংশ হিসেবে মহাসমাবেশ বাস্তবায়ন স্বেচ্ছাসেবক টিমের পক্ষ থেকে মহাসমাবেশ বাস্তবায়নে জেলা/মহানগরসহ সকল শাখার জন্য বিশেষ করণীয় ঠিক করে দেওয়া হয়েছে।

মহাসমাবেশ সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় নির্দেশনাগুলো হলো-

১. মহাসমাবেশে আগত সকলের হাতে হাতপাখার পতাকা থাকতে হবে। ইতোমধ্যে কেন্দ্রীয় দফতরে হাতপাখার পতাকা প্রস্তুত রাখা হয়েছে। কেন্দ্রের সাথে যোগাযোগ করে চাহিদা মোতাবেক সংগ্রহ করতে হবে।

২. প্রত্যেক গাড়িতে একজন আমির ও একজন সমন্বকারী নির্ধারণ করত: তাদের নাম ও মোবাইল নাম্বার গাড়ির ড্রাইভার ও সকল সাথীদের দিয়ে দিতে হবে।

৩. গাড়ির নাম, গাড়ির নম্বর এবং ড্রাইভারের নাম ও মোবাইল নাম্বার সকলের সাথে রাখতে হবে।

৪. গাড়িতে প্রত্যেক শাখার নামে ‘মহাসমাবেশ সফল হোক’ বা ‘চল চল ঢাকা চল-মহাসমাবেশ সফল কর’ এ জাতীয় ব্যানার টানাতে হবে।

৫. ঢাকায় গাড়ি প্রবেশ করার পর সোহরাওয়ার্দী উদ্যানের নিকটস্থ স্থানে সকলকে নামিয়ে দিয়ে গাড়ির জন্য নির্ধারিত পার্কিং-এর স্থানে পার্কিং করার জন্য ড্রাইভারকে বলতে হবে এবং সকল সদস্যদেরকে তা জানিয়ে দিতে হবে। কোনো অবস্থায় নির্ধারিত স্থান ছাড়া অন্যত্র পার্কিং করা যাবে না।

৬. গাড়ি থেকে নেমে ব্যানারসহ মিছিল নিয়ে সমাবেশস্থলে যেতে হবে।

৭. বায়তুল মোকাররম মসজিদসহ আশেপাশের মসজিদ খোলা থাকবে। এসব মসজিদের বাথরুমসহ উদ্যানের আশেপাশের সকল বাথরুম এবং মুক্তাঙ্গনের বাথরুম বিনা টাকায় ব্যবহারের জন্য উন্মুক্ত থাকবে।

৮. প্রত্যেক গাড়ি পার্কিংয়ের সময় গাড়ির সামনে ড্রাইভারের নাম ও মোবাইল নাম্বার সম্বলিত একটি কাগজ টানিয়ে রাখতে হবে।

১. মহাসমাবেশে আগত কোনো ব্যক্তি কালো পতাকা বা কালো ব্যাচ ধারণ করতে পারবেন না। যদি কারো নিকট পাওয়া যায়, সাথে সাথে তা বারণ করতে হবে অথবা সরিয়ে নিতে হবে।

১০. মহাসমাবেশে আগত গাড়ীর সংখ্যা অবগতকরণ এবং গাড়ি পার্কিং সহ অন্যান্য বিষয়ে স্ব স্ব বিভাগীয় সাংগঠনিক সম্পাদকের সাথে সমন্বয় করতে হবে।

১১. পার্কিং-এর কাজে নিয়োজিত স্বেচ্ছাসেবক দায়িত্বশীলদের সাথে গাড়ির আমির বা জেলা/মহানগর সভাপতি/সেক্রেটারি যোগাযোগ রাখবেন।

১২. স্বেচ্ছাসেবক টিমের দায়িত্বশীলদের নাম ও মোবাইল নাম্বার-

ক. মুফতি মোস্তফা কামাল, সদস্য সচিব, স্বেচ্ছাবেক টিম, মোবাইল: ০১৭১২৯৯৯৯৯১

খ. ইঞ্জিনিয়ার শেখ মুহাম্মদ মারুফ, সদস্য, স্বেচ্ছাসেবক টিম, মোবাইল: ০১৭১০৭৮৩৪৮৩

গ. আলহাজ্ব মুহাম্মদ আনোয়ার হোসেন, সদস্য, স্বেচ্ছাসেবক টিম, ০১৭১১৮৮৫১০৯

ঘ. মুহাম্মদ ওবায়েদ হোসেন, সদস্য, স্বেচ্ছাসেবক টিম, ০১৯১১৬৭৩২০৩

গাড়ি পার্কিংয়ের নির্ধারিত স্থান

যাত্রাবাড়ী দিয়ে যে সকল গাড়ি প্রবেশ করবে- মতিঝিল, দিলকুশা, দৈনিক বাংলামোড়, আরামবাগ ও আশপাশের এলাকা। বাবুবাজার ব্রিজ দিয়ে যে সকল গাড়ি প্রবেশ করবে- গুলিস্থান, নগর ভবনের সামনের রোড, চানখারপুল, ঢাকা মেডিকেলের আশেপাশের রোড।

গাবতলী দিয়ে যে সকল গাড়ি প্রবেশ করবে- শেরেবাংলা নগর বাণিজ্য মেলার মাঠ, মানিক মিয়া এ্যাভিনিও, নিউ মার্কেট ও পলাশী এলাকা।

আব্দুল্লাপুর/টঙ্গী এলাকা দিয়ে যে সকল গাড়ি প্রবেশ করবে- বিজয় নগর ও এর আশেপাশের গলি, ফকিরাপুল ও আরামবাগ।

বি. দ্র.: কোন অবস্থায় যানজট সৃষ্টি হয় এমন অবস্থায় এবং নির্ধারিত পার্কিং এর স্থান ব্যতিরেকে গাড়ি পার্কিং করা যাবে না। প্রয়োজনে স্বেচ্ছাসেবক টিমের সহযোগিতা নেওয়া যাবে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

হাদি হত্যায় মমতার মন্তব্য নিয়ে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য চায় জামায়াত

জুন ২৩, ২০২৬

‘দানব হাসিনা ফিরে এলে ফেসবুকে প্রোফাইল লালকারীদের জীবন কালো করে দেবে’

জুন ২৩, ২০২৬

শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ সেপ্টেম্বর

জুন ২৩, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.