Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
সারাদেশ নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

ঈদের ছুটিতে বাড়ি ফিরছিলেন, পথে বাবা-মেয়ের মৃত্যু

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :মে ২৫, ২০২৬No Comments1 Min Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বগুড়ার শাজাহানপুর উপজেলায় ঢাকা-রংপুর মহাসড়কে অজ্ঞাত যানবাহনের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। নিহতরা সম্পর্কে বা-মেয়ে। এ ঘটনায় নিহতের স্ত্রী আহত হয়েছেন।

সোমবার (২৫ মে) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার বনানী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হলেন আনিছুর রহমান ও তার দুই বছর বয়সি মেয়ে পুষ্প। আহত আয়েশা বেগমকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আনিছুর রহমান রংপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকে কর্মরত ছিলেন। ঈদের ছুটিতে স্ত্রী আয়েশা বেগম ও মেয়ে পুষ্পকে নিয়ে মোটরসাইকেলে করে গ্রামের বাড়ি পাবনায় যাচ্ছিলেন তিনি। পথে সকাল সাড়ে ৬টার দিকে শাজাহানপুর উপজেলার বনানী এলাকায় পৌঁছালে অজ্ঞাত একটি যান তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তিনজনই মহাসড়কে ছিটকে পড়েন। ঘটনাস্থলেই আনিছুর রহমান ও তার মেয়ের মৃত্যু হয়। আহত হন আয়েশা বেগম।

এ বিষয়ে বগুড়া ফায়ার সার্ভিসের কর্মকর্তা শহীদুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহত দুজনের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। আহত আয়েশা বেগমকে হাসপাতালে ভর্তি করেন।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

সন্তান বিক্রি করা নিয়ে যা বললেন আইফোন কেনা সেই বাবা

আগস্ট ৩১, ২০২৬

এক কোটি তরুণকে বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করবে সরকার: প্রতিমন্ত্রী

আগস্ট ৩১, ২০২৬

বিহারে ৭৫০ মক্তব ও ৫১৫ আদর্শ মসজিদ প্রতিষ্ঠার লক্ষ্য জমিয়তের

আগস্ট ৩১, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.