Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
Home»জাতীয়»ঈদের দিন প্রধানমন্ত্রীর বাসভবন অভিমুখে পদযাত্রার ঘোষণা মাদ্রাসা শিক্ষকদের
জাতীয় নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

ঈদের দিন প্রধানমন্ত্রীর বাসভবন অভিমুখে পদযাত্রার ঘোষণা মাদ্রাসা শিক্ষকদের

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :মে ২৫, ২০২৬No Comments2 Mins Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

এবতেদায়ী মাদ্রাসা এমপিওভুক্ত করার দাবিতে লাগাতার অবস্থান করা শিক্ষকরা দাবি আদায় না হওয়া পর্যন্ত এসব প্রতিষ্ঠান বন্ধের হুঁশিয়ারির পাশাপাশি ‘ঈদ বর্জনের’ ঘোষণা দিয়েছেন।

রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান করা আন্দোলনকারী শিক্ষকরা ঈদের দিন প্রধানমন্ত্রী তারেক রহমানের বাসভবন অভিমুখে পদযাত্রা করার হুঁশিয়ারিও দিয়েছেন।

রোববার দুপুরে শিক্ষকরা এবতেদায়ী মাদ্রাসা এমপিওভুক্ত করার দাবিতে সচিবালয়ের উদ্দেশে পদযাত্রা করলেও পুলিশ তাদের আটকে দেয়। পরে সন্ধ্যায় শিক্ষক নেতারা সভা করে মাদ্রাসা অনির্দিষ্টকালের জন্য ‘বন্ধ’ ও ঈদ বর্জনের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন আন্দোলনকারীদের সংগঠনের সদস্য সচিব আব্দুল হান্নান হোসেন।

আজ টানা ৫ম দিনের মত অবস্থান কর্মসূচি পালন করছেন এবতেদায়ী শিক্ষকরা। ‘স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক কল্যাণ কমিটি’ নামে একটি সংগঠনের ব্যানারে গত বৃহস্পতিবার সকাল থেকে প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি চলছে।

সংগঠনের সদস্য সচিব আব্দুল হান্নান হোসেন বলেন, ‘অন্তর্বর্তী সরকার এবতেদায়ী মাদ্রাসাগুলোকে এমপিওভুক্ত করার যে আশ্বাস দিয়েছিল সে আশ্বাস মতে মাদ্রাসাগুলো এমপিওভুক্ত না করা পর্যন্ত এ অবস্থান কর্মসূচি চালিয়ে যাবো। আমরা এমপিওভুক্ত না হওয়া পর্যন্ত মাদ্রাসাগুলো বন্ধ রাখার ঘোষণা দিয়েছি। একইসঙ্গে আমরা ঈদ বর্জন করে অবস্থান কর্মসূচি চালিয়ে যাব। ঈদের দিন এমপিও ভুক্তির দাবি নিয়ে প্রধানমন্ত্রীর বাসভবন উদ্দেশে পদযাত্রা করব।’

কোরবানি ঈদ ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে দেশের সব স্তরের শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি শুরু হয়েছে। দেশের সব মাদ্রাসায় রোববার থেকে ছুটি শুরু হয়ে চলবে ১১ জুন পর্যন্ত। পরবর্তী ১২ ও ১৩ জুন সাপ্তাহিক ছুটির পর ১৪ জুন থেকে পুনরায় এ প্রতিষ্ঠানগুলোর শ্রেণিকক্ষ খুলবে।

ঈদের এ ছুটির মধ্যেই এবতেদায়ী মাদ্রাসাগুলো দাবি আদায় না হওয়া পর্যন্ত ‘বন্ধ’ ঘোষণা করলেন শিক্ষকরা।

ইসলামি ও সাধারণ শিক্ষার সমন্বয়ে যে শিক্ষাব্যবস্থা রয়েছে, সেই আলিয়া মাদ্রাসা পদ্ধতিতে পাঠন হয় এবতেদায়ী মাদ্রাসায়। প্রাথমিক বিদ্যালয়ের সমমান এই ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানের গোড়াপত্তন হয় ১৯৮৪ সালে। এরপর চার দশক কেটে গেলেও শিক্ষকরা মানবেতর জীবন-যাপন করছেন।

মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বিভাগের তথ্য অনুযায়ী, দেশে অনুদানভুক্ত ১ হাজার ৫১৯টি স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসা রয়েছে। এসব প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক প্রতি মাসে পাঁচ হাজার টাকা এবং সহকারী শিক্ষকরা তিন হাজার টাকা করে অনুদান পেয়ে থাকেন। এর বাইরে দেশে আরও ৫ হাজার ৯৩২টি স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসা রয়েছে, যেগুলো সরকারি কোনো অনুদান পায় না।

এর আগে শিক্ষকদের আন্দোলনের মুখে ২০২৫ সালের শুরুতে স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসাগুলোকে প্রথমে এমপিওভুক্ত করে পর্যায়ক্রমে জাতীয়করণের ঘোষণা দিয়েছিল অন্তর্বর্তী সরকার। তবে তা বাস্তবায়ন হয়নি।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

প্রধানমন্ত্রীর গুলশানের বাসভবনকে ‘কেপিআই’ ঘোষণা করল সরকার

জুলাই ৬, ২০২৬

বিশুদ্ধ আকিদা ছাড়া রাষ্ট্রের কল্যাণ সম্ভব নয়: রাবেতাতুল ওয়ায়েজীন

জুলাই ২, ২০২৬

নয় দফার ক্রেডিট নিয়ে দ্বন্দ্বে জড়িয়েছিলেন সাদিক-ফরহাদ, দাবি আব্দুল কাদেরের

জুলাই ২, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.