Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
Home»গুরুত্বপুর্ণ নিউজ»উত্তরখানে ইত্তেহাদুল উলামার নির্বাচন: আনন্দঘন পরিবেশে নতুন নেতৃত্বের অভিষেক
গুরুত্বপুর্ণ নিউজ নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

উত্তরখানে ইত্তেহাদুল উলামার নির্বাচন: আনন্দঘন পরিবেশে নতুন নেতৃত্বের অভিষেক

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :সেপ্টেম্বর ২১, ২০২৫No Comments2 Mins Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

নিজস্ব প্রতিবেদক,

 

রাজধানীর উত্তরখানের উলামায়ে কেরামের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম ‘ইত্তেহাদুল উলামা উত্তরখান’ এর নির্বাচন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

 

গতকাল শনিবার (২০সেপ্টেম্বর) উত্তরখানের একটি মিলনায়তনে ৯৮ শতাংশ ভোটারের উপস্থিতিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এসময় আগামী তিন বছরের জন্য চারটি গুরুত্বপূর্ণ পদে উলামায়ে কেরাম তাঁদের নতুন নেতৃত্ব বেছে নেন।

 

এতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন বর্ষীয়ান আলেম মাওলানা আব্দুর রহিম, সাধারণ সম্পাদক নির্বাচিত হন মুফতি সাইফুল ইসলাম। এছাড়া সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন মুফতি মাহমুদুল্লাহ আড়াইহাজারী এবং কোষাধ্যক্ষ তাওহীদুল ইসলাম।

 

উপস্থিত উলামায়ে কেরামগণ বলেন, ইত্তেহাদুল উলামা উত্তরখান শুধু একটি সংগঠন নয়, বরং এটি উত্তরখানের উলামায়ে কেরামের অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করছে।

 

তারা বলেন, এটি শুধু নির্বাচন নয়, বরং উলামায়ে কেরামের মধ্যে ভালোবাসা, ভ্রাতৃত্ব ও ঐক্যের প্রতীক।

 

ফলাফল ঘোষণার পর নির্বাচিত নেতৃবৃন্দকে ফুলের তোড়া ও আলিঙ্গনে বরণ করে নেন সহকর্মী আলেম-উলামাগণ। এসময় উপস্থিতদের চোখেমুখে ছিল আনন্দ আর ভবিষ্যতের প্রত্যাশা।

 

নবনির্বাচিত সাধারণ সম্পাদক মুফতি সাইফুল ইসলাম বলেন, “আমরা আল্লাহর সন্তুষ্টি ও দ্বীনের খেদমতের উদ্দেশ্যে এই দায়িত্ব নিচ্ছি। ঐক্যবদ্ধভাবে কাজ করলে সংগঠন উত্তরখানের উলামাদের প্রকৃত অভিভাবক হিসেবে প্রতিষ্ঠিত হবে।”

 

নবনির্বাচিত নেতৃবৃন্দ কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আমরা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে সংগঠনকে আরও সুসংগঠিত ও গতিশীল করতে সর্বোচ্চ চেষ্টা করব,ইনশাআল্লাহ।

 

প্রসঙ্গত, ইত্তেহাদুল উলামা উত্তরখান প্রতিষ্ঠার শুরু থেকেই এলাকার আলেম-উলামাদের মধ্যে আত্মত্যাগ ও কোরবানির এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। এই নির্বাচন সেই অঙ্গীকারকে আরও সু-দৃঢ় করল।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

রামচন্দ্রের ছবি অবমাননার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ

জুন ১৫, ২০২৬

দুর্নীতি সব জায়গায় হয়, দোষ হয় রাজনীতিবিদের: স্বরাষ্ট্রমন্ত্রী

জুন ১৫, ২০২৬

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ভারতের হাইকমিশনারকে তলব

জুন ১৫, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.