Close Menu
Jubokantho24
    Facebook X (Twitter) Instagram Threads
    Facebook X (Twitter) Instagram
    Jubokantho24
    Jubokantho24
    Home»জাতীয়»একসঙ্গে দেশ গড়ার অঙ্গিকার করেছেন তারেক রহমান: চরমোনাই পীর
    জাতীয় নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

    একসঙ্গে দেশ গড়ার অঙ্গিকার করেছেন তারেক রহমান: চরমোনাই পীর

    নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :ফেব্রুয়ারি ১৭, ২০২৬No Comments1 Min Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    বিএনপি চেয়ারম্যান ও নির্বাচিত সংসদ সদস্য তারেক রহমান একসঙ্গে দেশ গড়ার অঙ্গিকার করেছেন বলে জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম।

    সোমবার (১৬ ফেব্রুয়ারি) তারেক রহমান ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আমিরের সাক্ষাৎ পরবর্তী সময়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

    মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম বলেন, ‘আমরা তদন্ত করে দেখছি, কেন একটি আসন পেলাম।’তিনি বলেন, ‘আমরা তারেক রহমানের সব ভালো কাজের সঙ্গে থাকবো। যদি ইসলাম ও দেশ বিরোধী কাজ করে তাহলে প্রতিবাদ করবো।’

    এদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান বলেন, ‘৪৫ মিনিট আন্তরিক ও সৌহার্দপূর্ণ পরিবেশে আলোচনা হয়েছে দুই দলের শীর্ষ নেতার মধ্যে। দীর্ঘদিনের রাজনৈতিক কালচার থেকে বের হয়ে আজকে তারেক রহমান নজির স্থাপন করেছেন।’

    তিনি বলেন, ‘তারেক রহমান আন্তরিকতার পরিচয় দিয়েছেন, দেশ গঠনে সহযোগিতা চেয়েছেন তিনি।’

    তিনি আরও বলেন, ‘যদি জনবিরোধী, দেশ বিরোধী বা ইসলামি বিরোধী কাজ করে, তাহলে আলাপ-আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করবো। যদি তা না হয়, তাহলে আমরা প্রতিবাদ করবো।’

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    নিউজ ডেস্ক :

    Related Posts

    শাপলার গণহত্যার পর তোফায়েল বলেছিলেন, ‘৫ মে আমরা বিজয়ী হয়েছি’

    জুন ২, ২০২৬

    মৃত্যুর পর মায়ের লাশে পচন, জানেন না বুয়েট শিক্ষক-সচিবসহ সন্তানেরা

    জুন ২, ২০২৬

    ঈদের দিন তিন কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী

    মে ২৭, ২০২৬
    Facebook X (Twitter) Instagram Pinterest
    © ২০২৬ Jubokantho24. Designed by Naim.

    Type above and press Enter to search. Press Esc to cancel.