পাঁচ বছরে দেশের এক কোটি কর্মক্ষম তরুণকে বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার। বিদেশগমনেচ্ছু শিক্ষার্থীদের ১০ লাখ এবং প্রবাসীদের জন্য বিনা জামানতে ৩ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর।
সোমবার দুপুর সাড়ে ১২ টায় বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজে শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠানের পূর্বে কলেজ ক্যাম্পাস পরিদর্শনকালে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
এ সময় প্রতিমন্ত্রী নুরুল হক নূর আরো বলেন, দেশের বাইরে যাওয়ার ক্ষেত্রে দক্ষতাকে গুরুত্ব দেয়া হচ্ছে। কারণ গতানুগতিক শুধু মাত্র সার্টিফিকেট নির্ভর শিক্ষা দিয়ে এখনকার শ্রমবাজারে চাকুরী নিশ্চিত করা যায়না। সেক্ষেত্রে চাকুরীর বাজারে যে বিষয়ে চাহিদা আছে তার সাথে সামঞ্জস্য রেখে পাঠ্যপুস্তক, সিলেবাস কারিকুলামে মূল্যায়ন চলছে বলে জানান প্রতিমন্ত্রী।
নূর আরো বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমকে নিরাপদ করে তোলার জন্য সাইবার আইন খুব শীঘ্রই সংশোধন করা হচ্ছে। বাদক বিস্তার রোধে সরকারের নানান পরিকল্পনার কথা উল্লেখ করে নূর বলেন, সরকার মাদকের বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমকে নিরাপদ করে তোলার জন্য খুব শীঘ্রই আইন সংশোধন করা হচ্ছে। ইতোমধ্যে মানবাধিকার আইন ও গুম আইন সংসদে পাশ হয়েছে। সরকার জনবান্ধব কর্মকাণ্ডের মাধ্যমে জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণে চেষ্টা করছে।
পরে তিনি ছাত্র অধিকার পরিষদ বরিশাল ব্রজমোহন ( বিএম) কলেজ শাখার আয়োজনে নবীন বরন অনুষ্ঠানে যোগদান। ছাত্র অধিকার পরিষদের বিএম কলেজ শাখার সাধারণ সম্পাদক এ.কে.এম মাইনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত নবীন বরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন নুরুল হক হন।
নবীন বরন অনুষ্ঠানে বিএম কলেজ অধ্যক্ষ প্রফেসর ড. মো. তাজুল ইসলাম, ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি নেওয়াজ খান বাপ্পি, ছাত্র অধিকার পরিষদের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মো. রাশেদুল ইসলাম, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. আলী তোহা, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র অধিকার পরিষদের সভাপতি এ.এক.এম রাকিব ও বরিশাল জেলা শাখার সভাপতি সাব্বির হোসেন সোহাগ উপস্থিত ছিলেন।
