Close Menu
Jubokantho24
    Facebook X (Twitter) Instagram Threads
    Facebook X (Twitter) Instagram
    Jubokantho24
    Jubokantho24
    Home»জাতীয়»এক পা জেলে রেখেই রাজনীতি করি আমরা, প্রিজন ভ্যান থেকে ইশরাক
    জাতীয় নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

    এক পা জেলে রেখেই রাজনীতি করি আমরা, প্রিজন ভ্যান থেকে ইশরাক

    নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :মে ১৯, ২০২৪No Comments1 Min Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ‌‘আমরা এক পা জেলে রেখেই রাজনীতি করি। বাংলাদেশের জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা রাজনীতি করে যাচ্ছি। আজকে বাংলাদেশে অবৈধ ও অনির্বাচিত সরকার ষড়যন্ত্রমূলকভাবে রাষ্ট্র ক্ষমতা দখল করে রেখেছে। এজন্য তারা বিরোধীদলীয় নেতা কর্মীদের ওপর দমন পীড়ন চালাচ্ছে। মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলায় আমাদের কারাগারে প্রেরণ করছে। গোটা বাংলাদেশকেই কারাগারে পরিণত করে রেখেছে এই অবৈধ সরকার। আজকে আমাদের জেলে ভরে গুলি করে হত্যা করছে। বাংলাদেশকে দখল করে লুটপাটের স্বর্গরাজ্য বানিয়ে রেখেছে এ সরকার।’

    মহানগর দায়রা জজ আদালতের হাজত খানা থেকে প্রিজন ভ্যানে নেওয়ার পর সাংবাদিকদের এসব কথা বলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ও ঢাকা মহানগর বিএনপির সিনিয়র সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

    তিনি আরও বলেন, এ অবৈধ সরকার দেশের ব্যাংক খাত ধ্বংস করেছে, বিদ্যুতে সীমাহীন দুর্নীতি করছে। সর্বোপরি দেশটাকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। আমরা জনগণের অধিকার আদায়ে আন্দোলন করেছি এবং আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী জনগণের অধিকার আদায়ে লড়াই করে যাব।

    এর আগে নাশকতার অভিযোগে রাজধানীর পল্টন থানায় দায়ের করা মামলায় জামিন বাতিল করে ইশরাক হোসেনকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    নিউজ ডেস্ক :

    Related Posts

    সীমান্তে একটা লাশের বিনিময়ে ১০টি লাশ পাঠানো হবে: ইনকিলাব মঞ্চের জাবের

    মে ১৫, ২০২৬

    চাঁদাবাজি কোথায় বেড়েছে, তালিকা পেলে ব্যবস্থা নেবো: স্বরাষ্ট্রমন্ত্রী

    মে ১২, ২০২৬

    চাঁদাবাজি-কিশোর গ্যাং-মাদক ঠেকাতে যাদের ফোন দিই তারাই গডফাদার: এডিসি জুয়েল

    মে ১১, ২০২৬
    Facebook X (Twitter) Instagram Pinterest
    © ২০২৬ Jubokantho24. Designed by Naim.

    Type above and press Enter to search. Press Esc to cancel.