Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
রাজনীতি নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

এনসিপিকে এই সংসার ভাঙতেই হবে: রাশেদ খাঁন

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :নভেম্বর ৯, ২০২৬No Comments2 Mins Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

জামায়াতে ইসলামীর সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজনৈতিক সম্পর্ক দীর্ঘস্থায়ী হওয়া সম্ভব নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। রাজনৈতিকভাবে স্বতন্ত্র অবস্থান তৈরি করতে হলে এনসিপিকে জামায়াতের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে দল গোছানোর দিকে মনোযোগ দিতে হবে বলেও দাবি তার।

আজ সোমবার (৯ নভেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে এসব মন্তব্য করেন রাশেদ খান।

পোস্টে রাশেদ খাঁন লিখেছেন, ‘জামায়াতের সঙ্গে এনসিপির সংসার কন্টিনিউ করা কখনোই সম্ভবপর হবে না। আজ হোক আর কাল হোক এনসিপিকে এই সংসার ভাঙতেই হবে। এনসিপির রাজনৈতিক উত্থানের জন্যই এটি প্রয়োজন।’

এনসিপি যদি স্বল্পমেয়াদি ক্ষমতার মোহে সংসদীয় রাজনীতিতে কিছু আসন পাওয়াকেই লক্ষ্য মনে করে, তাহলে জামায়াতের সঙ্গে সম্পর্ক টিকিয়ে রাখতে হবে বলে মন্তব্য করেন তিনি।

এ প্রসঙ্গে রাশেদ খাঁন লিখেছেন, ‘আর যদি স্বল্পমেয়াদি ক্ষমতার মোহে এনসিপি মনে করে, সংসদীয় রাজনীতির জন্য কিছু আসন পাওয়াই তাদের লক্ষ্য, তবে সেটা ভিন্ন বিষয়। সেক্ষেত্রে মাঝেমধ্যে রাগ-ক্ষোভ ও অভিমানের বহিঃপ্রকাশ ঘটিয়ে কিংবা কখনো আপস-মীমাংসা করে জামায়াত-এনসিপির মধ্যে সতীনের সংসার টিকিয়ে রাখতে হবে।’

এনসিপিতে নারী নেতৃত্বের অবস্থান নিয়েও প্রশ্ন তুলে রাশেদ খাঁন বলেন, ‘সামান্তা শারমিন, ডা. তাসনিম জারা ও তাসনুভা জাবিনসহ অনেক উদীয়মান নারী নেতৃত্ব দল ছেড়েছেন। জামায়াতি মতাদর্শের বাইরে স্বতন্ত্রভাবে চিন্তা করেন, এমন নারীরাও এনসিপিতে কোণঠাসা।’

দলত্যাগের প্রসঙ্গ তুলে রাশেদ খাঁন লিখেছেন, ‘এছাড়া কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আরিফ সোহেলসহ ১০ জন গুরুত্বপূর্ণ নেতা জাতীয় নির্বাচনের আগে একযোগে এনসিপি থেকে পদত্যাগ করেছিলেন। জাতীয় নির্বাচনের পরেও অসংখ্য নেতা পদত্যাগ করেছেন এবং ধারাবাহিকভাবে পদত্যাগের এই সংখ্যা বাড়ছে।’এনসিপিকে স্বতন্ত্র চিন্তার নেতৃত্ব ধরে রাখতে জামায়াতের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার পরামর্শ দিয়ে তিনি লিখেছেন, ‘অর্থাৎ এনসিপি স্বতন্ত্র চিন্তার অধিকারী নেতৃত্বশূন্য হতে না চাইলে, অবশ্যই জামায়াতের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে এনসিপিকে দল গোছানোর দিকে মনোযোগ দিতে হবে। জামায়াতের ছায়াতলে এনসিপির মতো চারাগাছ কখনোই আলাদাভাবে আলো-বাতাস পাবে না, বরং ধীরে ধীরে পরগাছার মতো হয়ে যাবে।’

তরুণদের রাজনীতিতে যুক্ত হওয়ার আগ্রহ নিয়েও প্রশ্ন তোলেন রাশেদ খাঁন। তার ভাষ্য, ‘জামায়াতের নেতৃত্বে এনসিপি থাকলে, কেন ‘I hate politics’ চিন্তার তরুণরা ‘I love politics’ বলে এনসিপিতে যুক্ত হবে? বর্তমানে জামায়াতের গাজী নজরুল ইসলাম, আমির হামজা, মেজর আক্তারুজ্জামান ছাড়া আর কী অর্জন আছে?’

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

১৯ ডিসেম্বর ঢাকায় জাতীয় কনভেনশন করবে ইসলামী ঐক্যজোট

নভেম্বর ৯, ২০২৬

ড. ইউনূস আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তির মাধ্যমে গাদ্দারি করেছেন: জমিয়ত

নভেম্বর ৯, ২০২৬

পাসপোর্ট লাগবে না আপা, বিমানে নয় খাঁচায় আসতে হবে: আসিফ মাহমুদ

নভেম্বর ৯, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.