Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
Home»আন্তর্জাতিক»এপস্টেইন নথি কাণ্ড; যুক্তরাজ্যে লেবার পার্টি থেকে পদত্যাগ করলেন সাবেক রাষ্ট্রদূত ম্যান্ডেলসন
আন্তর্জাতিক নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

এপস্টেইন নথি কাণ্ড; যুক্তরাজ্যে লেবার পার্টি থেকে পদত্যাগ করলেন সাবেক রাষ্ট্রদূত ম্যান্ডেলসন

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :ফেব্রুয়ারি ২, ২০২৬No Comments2 Mins Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির সদস্যপদ ছেড়েছেন লর্ড পিটার বেঞ্জামিন ম্যান্ডেলসন। প্রয়াত মার্কিন ব্যবসায়ী ও কুখ্যাত যৌন নিপীড়ক জেফরি এপস্টেইনের সঙ্গে তার আরও তথ্য প্রকাশের পর কিয়ার স্টারমার নেতৃত্বাধীন লেবার পার্টি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত সাবেক এই রাষ্ট্রদূত। সোমবার (২ ফেব্রুয়ারি) সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এপস্টেইনের সঙ্গে সম্পর্কের বিস্তারিত ইমেইল প্রকাশের পর গত বছর ওয়াশিংটনে নিযুক্ত রাষ্ট্রদূত ম্যান্ডেলসনকে বহিষ্কার করে যুক্তরাজ্য সরকার।

রোববার লেবার পার্টির এই নেতা বলেছেন, আলোচিত ও সমালোচিত যৌন নিপীড়ক প্রয়াত জেফরি এপস্টেইনের সঙ্গে তার অতীত সম্পর্ক নিয়ে যাতে আর কোনো ‘বিব্রতকর পরিস্থিতি’ সৃষ্টি না হয়, সেজন্যই দল ছাড়ার সিদ্ধান্ত তার। ক্ষমতাসীন দলের আরও বিব্রতকর পরিস্থিতি এড়াতে তিনি দল থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন।

গত শুক্রবার যুক্তরাষ্ট্রের কুখ্যাত প্রয়াত যৌন নিপীড়ক জেফরি এপস্টেইন–সংক্রান্ত আরও নতুন নথি প্রকাশ করেছে মার্কিন বিচার বিভাগ। এসব নথি থেকে বেশ কয়েক লাখ পৃষ্ঠা উন্মোচন করার পর বিশ্বজুড়ে রীতিমতো হইচই পড়ে যায়। নতুন এসব নথিতে ৭২ বছর বয়সি লর্ড ম্যান্ডেলসনের নাম এসেছে।

এপস্টেইনের নথিতে উল্লেখ রয়েছে, ২০০৩ ও ২০০৪ সালে লর্ড ম্যান্ডেলসনকে তিনটি পৃথক লেনদেনে ২৫ হাজার ডলার করে সব মিলিয়ে ৭৫ হাজার ডলার দিয়েছিলেন এপস্টেইন।

এ তথ্য প্রকাশের পর লেবার পার্টির সাধারণ সম্পাদককে চিঠি দিয়ে দলের সদস্যপদ ছাড়ার সিদ্ধান্তের কথা জানান লেবার পার্টির প্রভাবশালী এই রাজনীতিক। চিঠিতে তিনি লিখেন, ‘সপ্তাহান্তে জেফরি এপস্টেইনকে ঘিরে সৃষ্টি হওয়া ক্ষোভের সঙ্গে আমি আরও যুক্ত হয়ে পড়েছি। বিষয়টি নিয়ে আমি দুঃখিত ও অনুতপ্ত বোধ করছি।’

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

অক্সফোর্ড ইউনিয়ন ভাড়ার হল নয় বলে—সাদিক-হাসনাত ইস্যুতে যে ব্যাখ্যা দিলেন ‘অক্সফোর্ড প্যারেন্ট’

জুন ১৫, ২০২৬

শরিয়াহর ভিত্তিতে রাষ্ট্র ও সমাজ গড়ছে ইমারাতে ইসলামিয়া

জুন ১৫, ২০২৬

৬.২ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপাইন

জুন ১৫, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.