Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
জাতীয় নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা গ্রেপ্তার

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :এপ্রিল ৩০, ২০২৫No Comments2 Mins Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

নেত্রকোণা দুর্গাপুরে এক কলেজছাত্রীকে (২২) ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার পৌরসভার বিরিশিরি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বুধবার (৩০ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন দুর্গাপুর থানার ওসি মাহমুদুল হাসান।

তার নাম ফয়সাল আহমেদ ওরফে দুর্জয় (২৪)। তিনি দুর্গাপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক।

ওই কলেজছাত্রী দুর্গাপুর থানায় লিখিত অভিযোগে উল্লেখ করেছেন, সম্প্রতি এক কলেজছাত্রের সঙ্গে তার বিয়ে ঠিক হয়েছে এবং দুর্জয় তার হবু স্বামীর বন্ধু। সেভাবেই তিনি দুর্জয়কে চিনতেন। গত সোমবার ওই কলেজছাত্রী তার হবু স্বামীর সঙ্গে বিরিশিরি বেড়াতে যান এবং দুর্জয়ের পরামর্শে একটি হোটেলে ওঠেন। মঙ্গলবার দুপুরে তার হবু স্বামী দোকানে গেলে সে সময় দুর্জয় হোটেলের কক্ষে আসেন এবং তাকে ধর্ষণ করেন।

পুলিশ জানায়, হোটেল কক্ষ থেকে ওই কলেজছাত্রীকে উদ্ধার এবং ছাত্রদল নেতাকে গ্রেপ্তার করা হয়। প্রথমে দুর্জয় পুলিশকে জানিয়েছিলেন তার বন্ধু নিষিদ্ধ ছাত্রলীগের রাজনীতিতে জড়িত। তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে এবং পুলিশ যেন তাকে আটক করে। আটক হওয়ার পর ওই কলেজছাত্র পুলিশকে জানান, তার হবু স্ত্রী হোটেল কক্ষে খাবারের জন্য অপেক্ষা করছেন। পরে পুলিশ তাকে নিয়েই হোটেলের কক্ষে অভিযান চালায়। সেসময় হোটেল কক্ষের ভেতর থেকে ওই কলেজছাত্রীর চিৎকার শুনে অভিযান চালায়। এ সময় ছাত্রীকে উদ্ধারসহ ছাত্রদল নেতা ফয়সাল আহমদকে আটক করা হয়।  

এ বিষয়ে দুর্গাপুর থানার ওসি মাহমুদুল হাসান বলেন, মেয়েটি বাদী হয়ে ওই ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেছেন। অভিযুক্ত ফয়সাল আহমেদকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার সকালে তাকে আদালতে তোলা হবে। মেয়েটিকে পরীক্ষা-নিরীক্ষার জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হবে। আর ওই ছাত্রকে পুলিশ হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এদিকে ধর্ষণের অভিযোগ ওঠায় ফয়সাল আহমেদ দুর্জয়কে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করেছে জেলা ছাত্রদল। নেত্রকোণা জেলা ছাত্রদলের সহসভাপতি শামছুল হুদা শামীম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

সারের ডিলার নিয়োগে অনিয়মের তদন্ত ও মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ

অক্টোবর ১৬, ২০২৬

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা মণ্ডপে নজরদারি, যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত এসআরবি-১৫

অক্টোবর ১৬, ২০২৬

সংসদ ভবন প্রাঙ্গণ পরিচ্ছন্ন ও সংস্কারের নির্দেশ প্রধানমন্ত্রীর

অক্টোবর ১৬, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.