Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
Home»জাতীয়»কল্যাণমূলক রাষ্ট্র গঠনে ছাত্রসমাজের করণীয় বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত
জাতীয় নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

কল্যাণমূলক রাষ্ট্র গঠনে ছাত্রসমাজের করণীয় বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :অক্টোবর ১৮, ২০২৫No Comments1 Min Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

 

বাংলাদেশ ইসলামী ছাত্র পরিষদের উদ্যোগে “কল্যাণমূলক রাষ্ট্র গঠনে ছাত্রসমাজের করণীয়” শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মাওলানা ইমরান শফি, এবং অনুষ্ঠানটি পরিচালনা করেন সাধারণ সম্পাদক এম এম সাকিব সাইফী।

 

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও আলেমে দ্বীন মাওলানা আনিসুর রহমান কাসেমী, ইঞ্জিনিয়ার আরিফ ভূঁইয়া, মাওলানা মুর্শিদ সিদ্দিকী, মাওলানা জামিল সিদ্দিকী, মাওলানা ফজলুল হক রাহমানী, মাওলানা ফাতিহ মুহাম্মাদ সোলাইমান, মাওলানা লোকমান হুসাইন, মাওলানা কামরুল ইসলামসহ এলাকার সামাজিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

বক্তারা তাঁদের আলোচনায় বলেন, একটি কল্যাণমূলক রাষ্ট্র গঠনে ছাত্রসমাজের ভূমিকা অপরিসীম। শুধু শিক্ষা অর্জন নয়, বরং নৈতিকতা, আদর্শ ও মানবিক মূল্যবোধের চর্চার মাধ্যমে তরুণ প্রজন্মই পারে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে।

 

তাঁরা আরও বলেন, সমাজে দায়িত্ববোধ, সহমর্মিতা ও পারস্পরিক সহযোগিতার মনোভাব গড়ে তুলতে পারলেই একটি উন্নত, শান্তিপূর্ণ ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা সম্ভব।

 

অনুষ্ঠানে অতিথিরা ছাত্রসমাজকে আত্মশুদ্ধি, অধ্যবসায় এবং সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

 

পরিশেষে, দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে আলোচনা সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

দুর্নীতি সব জায়গায় হয়, দোষ হয় রাজনীতিবিদের: স্বরাষ্ট্রমন্ত্রী

জুন ১৫, ২০২৬

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ভারতের হাইকমিশনারকে তলব

জুন ১৫, ২০২৬

মন্ত্রীর পেছনে আমরা টাকা নিয়ে ঘুরিনি: আদ্-দ্বীন কর্তৃপক্ষ

জুন ১৫, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.