Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
Home»সারাদেশ»কাপ্তাই হ্রদে পানি বাড়ায় কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ৫ ইউনিট চালু
সারাদেশ নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

কাপ্তাই হ্রদে পানি বাড়ায় কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ৫ ইউনিট চালু

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :জুলাই ৭, ২০২৬No Comments1 Min Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

টানা ভারী বর্ষণে কাপ্তাই হ্রদের পানির উচ্চতা বৃদ্ধি পাওয়ায় দেশের একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্র কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন বেড়েছে। পানির প্রাপ্যতা বাড়ায় কেন্দ্রটির পাঁচটি ইউনিটই চালু করা হয়েছে। বর্তমানে এসব ইউনিট থেকে ১৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে।

কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র সূত্রে জানা গেছে, গত কয়েক দিন ধরে রাঙামাটি ও আশপাশের এলাকায় ভারী বৃষ্টিপাতের কারণে কাপ্তাই হ্রদের পানির স্তর ক্রমাগত বাড়ছে। এর ফলে বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতাও বৃদ্ধি পেয়েছে।

মঙ্গলবার (৭ জুলাই) রাত সোয়া ৮টার দিকে যোগাযোগ করা হলে কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান জানান, মঙ্গলবার সন্ধ্যা থেকে কেন্দ্রের পাঁচটি ইউনিটের সবকটি চালু করা হয়েছে। বর্তমানে পাঁচটি ইউনিট থেকে ১৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে।

তিনি জানান, এতদিন কাপ্তাই হ্রদে পানি স্বল্পতার কারণে পাঁচটি ইউনিটের মধ্যে মাত্র দুটি ইউনিট চালু রেখে বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছিল। হ্রদে পানির পরিমাণ বাড়ায় এখন সবগুলো ইউনিট চালু করা সম্ভব হয়েছে।

প্রকৌশলী মাহমুদ হাসান আরও জানান, বৃষ্টিপাত অব্যাহত থাকায় কাপ্তাই হ্রদের পানির স্তর দ্রুত বৃদ্ধি পাচ্ছে। পানি আরও বাড়লে বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর সুযোগ সৃষ্টি হবে।

উল্লেখ্য, কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র থেকে সর্বোচ্চ ২৩০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

শুভসন্ধ্যা সৈকতে গোসল করতে নেমে দাখিল পরীক্ষার্থী নিখোঁজ

জুলাই ৭, ২০২৬

চট্টগ্রাম-রাঙ্গামাটি জেলার বুধবারের এইচএসসি-সমমান পরীক্ষা স্থগিত

জুলাই ৭, ২০২৬

এইচএসসিতে তৃতীয় দিনে বহিষ্কার ৪৮, অনুপস্থিত ৩৩ হাজারের বেশি

জুলাই ৬, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.