Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
Home»গুরুত্বপুর্ণ নিউজ»কারাজীবন নিয়ে উর্দুতে দেড় হাজার পৃষ্ঠার লেখা তৈরি করেছি – আমীরে মজলিস
গুরুত্বপুর্ণ নিউজ নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

কারাজীবন নিয়ে উর্দুতে দেড় হাজার পৃষ্ঠার লেখা তৈরি করেছি – আমীরে মজলিস

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :আগস্ট ২২, ২০২৫No Comments2 Mins Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

আজ শুক্রবার (২২ আগস্ট) বাংলাদেশ ইসলামী লেখক ফোরামের যুগ পূর্তি উৎসব ও লেখক সম্মিলনে আমীরে মজলিস বলেন, লেখালেখি করতে পারাটা একজন শিক্ষিত মানুষের মৌলিক একটা যোগ্যতা হওয়া উচিৎ। যে যোগ্যতা ছাড়া একজন শিক্ষিত মানুষ, জ্ঞানী মানুষের লেখক সত্তা জেগে না উঠে তাহলে আমার কাছে মনে হয় প্রতিবন্ধীত্ব।

আমীরে মজলিস বলেন, একজন মানুষের যদি লেখক সত্তা থাকে, পৃথিবীতে তার থেকে অনেক বেশী উপকৃত হয়। একজন লেখক যদি হজ্বে যায়, তাহলে একটা হজ্বের সফরনামা হয়। অনেক হাজ্বীরা হজ্বে যায়, কিন্তু সেই বছরের হজ্বের ইতিহাসটা পরবর্তী হাজার বছর পর্যন্ত মানুষ জানতে পারে একজন লেখক হাজীর মাধ্যমে।

আমীরে মজলিস বলেন, হাজার মানুষ কারাগারে যায় কিন্তু একজন লেখক কারাগারে গেলে একটি কারা-সাহিত্য তৈরী হয়। যুগের অত্যাচারি শাসকরা কিভাবে অত্যাচার এবং নির্যাতন চালিয়েছে, সেই সময়ের মাজলুমদের ভাবনা গুলো কি ছিলো, চার দেওয়ালের বন্দি জীবনে তারা কী ভেবেছে, কী করেছে—সে কথাটা বাহিরের জগতের মানুষ তখনই জানতে পারে যখন একজন লেখক কারাগারে যায়। এজন্য বলা যায়, যারা কারাগারে যায় তাদের লেখক হওয়া উচিৎ।

আমীরে মজলিস বলেন, আমি নিজেও কিছু লেখালেখি করতে পারি। সেজন্য আমি যখন ১৩ সালে কারাগারে গেলাম, আমি ৮৩ দিন কারাগারে ছিলাম। আমি তখন একটি বই লিখতে পেরেছি। “কারাগার থেকে বলছি” বইয়ে যারা কারাগারে যান নাই, কারাগারের ভিতরের চিত্র সম্পর্কে জানতে চান, কারাগারের ভিতরের চিত্র জীবন্ত ভাবে সেখানে ফুটে উঠেছে।

আমীরে মজলিস বলেন, এবারও যে কারাগারে ছিলাম ৩ বছর ১৫ দিন। ৩ বছর ১৫ দিনের প্রতিটা দিনই আমি লিখেছি। এবারের কারাগারে অনেক সীমাবদ্ধতা ও সমস্যা ছিলো। কঠিন নজরদারিতে আমাদের রাখা হয়েছিলো। সেই নজরদারি সবকিছু ফাঁকি দিয়ে বাংলায় লিখতে পারিনি। উর্দুতে লিখেছি। আমার কাছে প্রায় দেড় হাজার পৃষ্ঠা উর্দু পান্ডুলিপি সংরক্ষিত আছে। আমি আপনাদের কাছে দোয়া চাই, সেটা যেনো বাংলায় ভাষান্তরিত হয়ে পাঠকের সামনে আসতে পারে। সেই ৩ বছরের ভাবনা গুলো দিয়ে সুসময়ের ভাবনা এবং কঠিন সময়ের ভাবনা গুলো দিয়ে আপনারা আমাদেরকে মূল্যায়ন করতে পারবেন—আমরা কতটা সৎ এবং আমাদের মধ্যে কতটা অসততা আছে।

নবীন লেখকদের উদ্দেশ্যে আমীরে মজলিস বলেন, প্রত্যেকে নিজেকে সবসময় লেখক হিসেবে চিন্তা করবেন, ভাববেন। এটার ভালো ফলাফল হলো প্রতিটি কাজের মাধ্যমে একটি লেখা জন্ম নিবে। কোন লেখক সত্তা যেনো কালন পরিস্থিতির শিকার হয়ে অকালে ঝরে না পড়ে, এর দায়িত্ব একজন লেখকের নিজের ও এবং পারিপার্শ্বিক যারা আছে তাদেরও।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

রামচন্দ্রের ছবি অবমাননার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ

জুন ১৫, ২০২৬

দুর্নীতি সব জায়গায় হয়, দোষ হয় রাজনীতিবিদের: স্বরাষ্ট্রমন্ত্রী

জুন ১৫, ২০২৬

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ভারতের হাইকমিশনারকে তলব

জুন ১৫, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.