Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
Home»সারাদেশ»কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধ: ৬ জনের বিরুদ্ধে মামলা
সারাদেশ নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধ: ৬ জনের বিরুদ্ধে মামলা

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :জুন ২৬, ২০২৬No Comments2 Mins Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

কুমিল্লা নগরীতে মাদকবিরোধী মানববন্ধন শেষে মাদক কারবারীদের হামলা ও গুলির ঘটনায় মামলা হয়েছে। গুলিবিদ্ধ ইথান আহমেদ প্রেম (১২) এর বাবা ইউনুছ মিয়া বাদী হয়ে বৃহস্পতিবার

গভীর রাতে কোতোয়ালি মডেল থানায় হামলায় জড়িত সাব্বির ও অপুসহ ৬ জনকে আসামি করে এ মামলা দায়ের করেন। পুলিশ এ ঘটনায় জড়িত সন্দেহে শ্রাবন নামের একজনকে আটক করেছে। শুক্রবার দুপুর ১২টায় এ তথ্য নিশ্চিত করেছেন থানার ওসি তৌহিদুল আনোয়ার।

এদিকে ঢাকা মেডিকেল কলেজে ( ঢামেক) ভর্তি গুলিবিদ্ধ স্কুলছাত্র প্রেমের গুলি এখনো বের করা যায়নি বলে জানিয়েছেন তার বাবা ইউনুস মিয়া।

তিনি মুঠোফোনে বলেন, কুমিল্লায় মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা গুলি বের করতে না পারায় সন্ধ্যায় ছেলেকে ঢাকা মেডিকেলে আনা হয়। তাকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়েছিল। কিন্তু গুলি বের করা হয়নি। গুলি করার ক্ষত স্থান থেকে অনেক রক্ত বের হচ্ছে। আমরা রক্ত দিচ্ছি। তিনি আরও বলেন, বড় সার্জন আসলে গুলি বের করতে অপারেশন করা হবে বলে চিকিৎসকরা জানিয়েছেন। তবে তা কখন এখনো জানতে পারিনি।

প্রেমের মা সোনিয়া আক্তার বলেন, আমার একমাত্র ছেলেটা টিফিনের বিরতিতে বাসায় আসার পথে গুলিবিদ্ধ হয়। তাকে ছাড়া বাঁচবো না। ছেলেটা মাঝে মধ্যে চোখ খুলছে। ছোট্ট এ শরীর থেকে অনেক রক্ত বের হচ্ছে। ছেলেটার খুব কষ্ট হচ্ছে।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা: মো: শাহজাহান বলেন, গুলিটি ওই ছেলের শরীরের ফুসফুস পর্যন্ত আঘাত হেনেছে। তাই আমরা ঝুঁকি নিতে চাইনি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আশা করি বুলেটটি বের করা সম্ভব হবে।

কুমিল্লা ৬ (সদর ও সদর দক্ষিণ) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মনিরুল হক চৌধুরী বলেন, গত রাতে গুলিবিদ্ধ স্কুলছাত্রের পরিবারকে সমবেদনা জানাতে গিয়েছিলাম। এমপি হিসেবে আমি ও আইনশৃঙ্খলা বাহিনী এ ঘটনার দায় এড়াতে পারে না। জড়িতদের আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে রাতেই জরুরি সভা করেছি।

এর আগে আগে বৃহস্পতিবার দুপুরে নগরীর কাঁটাবিল এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়দের ভাষ্য , মাদক ব্যবসা নিয়ে কাঁটাবিল এলাকায় গত বুধবার রাত থেকে অপু গ্রুপ ও সাব্বির গ্রুপের মধ্যে উত্তেজনা শুরু হয়। এক পর্যায়ে সংঘর্ষ ছড়িয়ে পড়লে এলাকায় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ও হামলা ভাংচুরের ঘটনা ঘটে। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

কোতোয়ালি মডেল থানার ওসি তৌহিদুল আনোয়ার বলেন, এ ঘটনায় ৬ জনকে এজাহারনামীয় এবং অজ্ঞাতনামা ৬ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। গত রাতে শ্রাবণ নামের একজনকে আটক করা হয়েছে। জড়িত অন্যদের গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত আছে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

মা ও তিন মেয়েকে হত্যার ঘটনায় জামায়াতের শোক, দেশের আইন-শৃঙ্খলা উন্নতির আহ্বান

জুন ২৬, ২০২৬

টানা ৫ দিন বজ্রসহ ভারী বর্ষণের শঙ্কা

জুন ২৬, ২০২৬

মিথ্যা মামলায় সাবেক ছাত্র জমিয়ত নেতার মৃত্যুদণ্ডে প্রতিবাদ

জুন ২৬, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.