Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
Home»জাতীয়»কেন্দ্রে ভোট দিয়ে বাড়িতে ফিরে ঘুমিয়ে পড়বেন না: মামুনুল হক
মাওলানা মামুনুল হক
মাওলানা মামুনুল হক
জাতীয় নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

কেন্দ্রে ভোট দিয়ে বাড়িতে ফিরে ঘুমিয়ে পড়বেন না: মামুনুল হক

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :ফেব্রুয়ারি ২, ২০২৬No Comments2 Mins Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক বলেছেন, কেউ যদি ভোট চুরি ও জালিয়াতির চেষ্টা করে, সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে জনতার ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে।

আজ সোমবার দুপুর ১২টার দিকে গোপালগঞ্জ শহরের এসএস বাইপাস সড়কে সম্মিলিত জেলা কার্যালয়ের সামনে আয়োজিত এক পথসভায় এ কথা বলেন তিনি।

কর্মী-সমর্থক ও ভোটারদের উদ্দেশে মামুনুল হক বলেন, ‘কেন্দ্রে ভোট দিয়ে বাড়িতে ফিরে ঘুমিয়ে পড়বেন না। যেন আপনারা ভোটের ফসল সন্ধ্যার মধ্যে ঘরে তুলতে পারেন, এ জন্য প্রতিটি কেন্দ্রে অবস্থান করতে হবে।’

বিভিন্ন এলাকায় মৃত ও প্রবাসী ব্যক্তিদের তালিকা করা হচ্ছে অভিযোগ করে বাংলাদেশ খেলাফত মজলিসের এই নেতা বলেন, ‘আগেও কবরস্থান থেকে মৃত মানুষ এসে ভোট দিয়েছে—এমন অভিযোগ আছে। এবারও মৃত মানুষের ভোট দিয়ে ব্যালট বাক্স ভরাটের ফন্দি করা হচ্ছে। এ পরিস্থিতিতে প্রতিটি কেন্দ্রে সতর্ক অবস্থান নিতে হবে।’

১১–দলীয় জোট প্রসঙ্গে মামুনুল হক বলেন, এ জোট কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে ক্ষমতায় বসানোর জন্য গঠিত হয়নি। বরং দেশের মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই এ জোট।

নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়ে মামুনুল হক বলেন, নির্বাচনে সমান সুযোগ নিশ্চিত করতে হবে। ১১–দলীয় প্রার্থীদের জনপ্রিয়তা বাড়ার পর সন্ত্রাস ও ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে অগ্রযাত্রা ঠেকানোর ষড়যন্ত্র হচ্ছে। নির্বাচন কমিশন এসব প্রতিরোধে ব্যর্থ হলে নতুন বাংলাদেশ ব্যর্থ হবে।

পথসভায় আরও বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব শরাফাত হোসাইন, গোপালগঞ্জ-২ (গোপালগঞ্জ সদর ও কাশিয়ানীর একাংশ) আসনের ১১–দলীয় জোটের প্রার্থী শুয়াইব ইব্রাহিম, গোপালগঞ্জ-৩ আসনের প্রার্থী আব্দুল আজিজ।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

বাংলাদেশ ২.০ : ন্যায়, মর্যাদা ও অগ্রগতির রাষ্ট্রদর্শন

জুলাই ২২, ২০২৬

বেসরকারি ব্যবস্থাপনায় ২০২৭ সালের হজ্বের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

জুলাই ২২, ২০২৬

আন্দোলনের সময় গুপ্তদের অনেক খুঁজেছি, কিন্তু পাইনি: তারেক রহমান

জুলাই ২১, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.