Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
সারাদেশ নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

কোন নারীর সঙ্গে কে গল্প করে, সেটাও আমার নামে জুড়ে দেওয়া হচ্ছে: আমির হামজা

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :নভেম্বর ১৪, ২০২৬No Comments2 Mins Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

কোন নারীর সঙ্গে কে গল্প করে, সেটাও আমার নামে জুড়ে দেওয়া হচ্ছে বলে মন্তব্য করেছেন কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা।

তিনি বলেছেন, ‘আমি তো সেই ২০১২ সাল থেকে কুরআনের ময়দানে কথা বলি, আর মনোনয়ন পেয়েছি ২০২৬ সালে। এত বছর পর হঠাৎ এখন এগুলো সামনে আনার পেছনে অন্য কোনো উদ্দেশ্য আছে কিনা, তা দেখতে হবে।’

শুক্রবার (১৩ নভেম্বর) বিকালে ঝিনাইদহের কালীগঞ্জ শহরের সরকারি নলডাঙ্গা ভূষণ স্কুল মাঠে ফালাহুল উম্মাহ ক্যাডেট মাদ্রাসার উদ্যোগে আয়োজিত তাফসিরুল কুরআন মাহফিলে প্রধান বক্তার বক্তব্যে তিনি এ কথা বলেন।

আমির হামজা বলেন, “কুরআনের মাহফিলে যারা আগে বাধা দিয়েছে, এখন দিচ্ছে ও ভবিষ্যতেও দেবে—তারা মুসলমান হলেও তাদের জন্মের ঠিক নেই। নবীজির সময়েও তাকে বাধা দেওয়া হয়েছিল উল্লেখ করে তিনি এ বিষয়ে বিতর্কিত ও আক্রমণাত্মক শব্দ ব্যবহার করেন।”

নিজের অডিও ফাঁসের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “কোন সভাপতিকে জুতা মেরেছিল, তা ছয় বছর পর এখন দেখানো হচ্ছে। কোন নারীর সঙ্গে কে গল্প করেছে, তা আমার নামে চালিয়ে দেওয়া হচ্ছে। এতদিন এসব প্রকাশ করেননি কেন? আমি তো সেই ২০১২ সাল থেকে কুরআনের ময়দানে কথা বলি, আর মনোনয়ন পেয়েছি ২০২৬ সালে। এত বছর পর হঠাৎ এখন এগুলো সামনে আনার পেছনে অন্য কোনো উদ্দেশ্য আছে কিনা, তা দেখতে হবে।”

নারীদের প্রসঙ্গে বক্তব্য দিতে গিয়েও আমির হামজা দাবি করেন, আল্লাহ ও রাসুলের পর তিনি নারীদের সবচেয়ে বেশি সম্মান দেন। তবে রাস্তায় ছেলেদের সঙ্গে মিছিল করা নারীদের প্রতি কটাক্ষ করে তিনি আপত্তিকর মন্তব্য করেন।

শুক্রবার বিকাল আসরের নামাজের পর আমির হামজা মঞ্চে ওঠেন এবং প্রায় এক ঘণ্টা বক্তব্য দেন। মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আবু তালিব। এছাড়া স্থানীয় জামায়াতের সাবেক আমির ওলিয়ার রহমান ও মুহাদ্দিস শাফিউর রহমান আফসারীসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

এর আগে বৃহস্পতিবার দুপুরে সরকারি নলডাঙ্গা ভূষণ স্কুল মাঠে আমির হামজার তাফসিরুল কুরআন মাহফিলের অনুমতি না দেওয়ার সিদ্ধান্ত নেয় জেলা প্রশাসন। ঝিনাইদহের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হলে কালীগঞ্জের রাজনৈতিক অঙ্গনে উত্তাপ ছড়িয়ে পড়ে।

একই দিন মাহফিলস্থলে পাল্টা মাদকবিরোধী সমাবেশের ডাক দেয় ‘সচেতন কালীগঞ্জবাসী’। এতে শহরে উত্তেজনা দেখা দিলে বৃহস্পতিবার রাত ১১টার দিকে কালীগঞ্জ থানায় উপজেলা প্রশাসনের মধ্যস্থতায় এক জরুরি সমঝোতা সভা অনুষ্ঠিত হয়। সভায় বিতর্কিত ও রাজনৈতিক বক্তব্য না দেওয়ার শর্তে মাহফিল আয়োজনে বিএনপি ও জামায়াত একমত হয়।

ওই সভায় কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা নাহিদ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলি, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আবু তালিব, উপজেলা বিএনপির সাবেক জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক তবিবুর রহমান মিনি এবং জামায়াতের সাবেক আমির ওলিয়ার রহমানসহ অন্যরা উপস্থিত ছিলেন।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

গাজীপুরে ভাঙচুর ও নাশকতার ১৫ মামলায় গ্রেফতার ৮০

নভেম্বর ১৯, ২০২৬

সহিংসতা ঠেকাতে চট্টগ্রামে ১২ প্লাটুন বিজিবি মোতায়েন

নভেম্বর ১৯, ২০২৬

দেশজুড়ে ৭৪ পরিবহনে আগুন, ৭৮ স্থানে ককটেল বিস্ফোরণ

নভেম্বর ১৯, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.