Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
Home»আন্তর্জাতিক»ক্যাসিনোয় ৪৭ কোটি টাকা জিতে ‘খুশিতে হার্ট অ্যাটাক’!
আন্তর্জাতিক নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

ক্যাসিনোয় ৪৭ কোটি টাকা জিতে ‘খুশিতে হার্ট অ্যাটাক’!

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :জুন ২৭, ২০২৪No Comments1 Min Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

রাতারাতি ধনী হতে জুয়ার দিকে ঝুঁকতে দেখা যায় অনেককে। তবে বেশিরভাগ সময়ই খবর পাওয়া যায় জুয়ায় সর্বশান্ত হওয়ার। এই ফাঁদে পা দিয়ে নিঃস্ব হওয়া মানুষের সংখ্যাও কম নয়। তবে সিঙ্গাপুরের এক ক্যাসিনোতে এবার ঘটে গেছে ভিন্ন এক ঘটনা। জানা গেছে, জুয়ায় বিপুল অর্থ জেতার পর তা উদ্‌যাপন করতে গিয়ে ‘হার্ট অ্যাটাক’ করেছেন এক ব্যক্তি।

সংবাদভিত্তিক ওয়েবসাইট নিউজ ডট কম ডট এইউ’র বরাত দিয়ে বৃহস্পতিবার (২৭ জুন) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি। গত ২২ জুন এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
প্রতিবেদন মতে, সিঙ্গাপুরের মেরিনা বে স্যান্ডস ক্যাসিনোতে নিয়মিত আসা এক ব্যক্তির জীবনের মোড় ঘুরে গেছে। কারণ, একটি বাজির দানে তিনি জিতে নিয়েছেন ৩২ লাখ পাউন্ড। বাংলাদেশি মুদ্রায় যা ৪৭ কোটি টাকারও বেশি।

তবে দান জেতার পর খুশিতে আত্মহারা হয়ে জয় উদ্‌যাপন করতে গিয়ে হঠাৎই ক্যাসিনোর মেঝেতে পড়ে জ্ঞান হারান তিনি। হাসপাতালে নেয়ার পর জানা যায়, ওই ব্যক্তি হৃদরোগে আক্রান্ত হয়েছেন। 
এদিকে ওই ঘটনার একটি ভিডিও এক্সসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা গেছে, অজ্ঞান হয়ে ক্যাসিনোর মেঝেতে পড়ে আছেন ওই ব্যক্তি। আর তাকে ঘিরে দাঁড়িয়ে আছেন অনেকে। ক্যাসিনোর কর্মী ও ঘিরে থাকা মানুষদের কাছে সাহায্য চাচ্ছেন ওই ব্যক্তির সঙ্গে থাকা এক নারী।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

অক্সফোর্ড ইউনিয়ন ভাড়ার হল নয় বলে—সাদিক-হাসনাত ইস্যুতে যে ব্যাখ্যা দিলেন ‘অক্সফোর্ড প্যারেন্ট’

জুন ১৫, ২০২৬

শরিয়াহর ভিত্তিতে রাষ্ট্র ও সমাজ গড়ছে ইমারাতে ইসলামিয়া

জুন ১৫, ২০২৬

৬.২ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপাইন

জুন ১৫, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.