Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
Home»সারাদেশ»খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির নেত্রকোণা জেলা কমিটি গঠন
সারাদেশ নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির নেত্রকোণা জেলা কমিটি গঠন

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :জুন ২৫, ২০২৬No Comments1 Min Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

নেত্রকোণা প্রতিনিধি-

খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশ-এর নেত্রকোণা জেলা কমিটি গঠন উপলক্ষে উলামায়ে কেরামের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৪ জুন) বাদ আসর নেত্রকোণা বড় মসজিদে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মুফতি তাহের কাসেমী।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশের আমীর মাওলানা আব্দুল হামিদ, পীর সাহেব মধুপুর।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন মাওলানা ইউনুস, অধ্যক্ষ মাওলানা আব্দুল মতিন, মুফতি জাকারিয়া সুতারপুরী, মাওলানা আসাদুর রহমান আকন্দ, হাফেজ আবুল কাশেম, হাফেজ আবু সায়েম খান, মাওলানা রুহুল আমীন নগরী, মুফতি নুরুজ্জামান, মাওলানা মাহমুদুল হাসান মোহনগঞ্জী, মাওলানা শরিফউদ্দিন তালুকদার, মাওলানা নাজমুল হক, মাওলানা গোলাম রব্বানী, মাওলানা আনিসুর রহমান, হাফেজ মাওলানা আসাদ আহমদ আকন্দ, মাওলানা মুফাজ্জল হোসেন, মাওলানা মুবাশ্বির আহমদ, আবুল আসাদ, হাফেজ তোফাজ্জল হোসেন, মাওলানা আনোয়ার হোসাইন, হাফেজ কারী মাসুম বিল্লাহসহ স্থানীয় আলেম-উলামা।

সভায় সর্বসম্মতিক্রমে ৫১ সদস্যবিশিষ্ট খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশ, নেত্রকোণা জেলা কমিটি গঠন করা হয়। এতে মুফতি তাহের কাসেমীকে সভাপতি, মাওলানা আব্দুল কাইয়ুমকে সেক্রেটারি এবং মুফতি জাকারিয়া সুতারপুরীকে সাংগঠনিক সম্পাদক মনোনীত করা হয়।

সভায় বক্তারা খতমে নবুওয়তের আকিদা সংরক্ষণ, ইসলামের মৌলিক বিশ্বাস সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং সাংগঠনিক কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

বড়লেখা সীমান্তে বিদেশি পিস্তলসহ বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার

জুন ২৫, ২০২৬

খাতা মূল্যায়নে আসছে কঠোর নজরদারি: শিক্ষামন্ত্রী

জুন ২৫, ২০২৬

স্কুল ছাত্র গুলি খাবে এরপরেও আপনি ওসি থাকবেন এটা ঠিক না

জুন ২৫, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.