Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
জাতীয় নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

খাগড়াছড়িতে ইসলামী যুব আন্দোলনের নেতাদের ধারাবাহিক পদত্যাগ

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :ফেব্রুয়ারি ১৭, ২০২৬No Comments1 Min Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

ইসলামি যুব আন্দোলন বাংলাদেশ খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি মোঃ আশ্রাফুল ইসলাম পদত্যাগ করেছেন। সম্প্রতি কেন্দ্রীয় সভাপতির বরাবর পাঠানো এক চিঠিতে তিনি ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে দায়িত্ব থেকে অব্যাহতি প্রার্থনা করেন।

পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেন, ২০১৫ সাল থেকে দীর্ঘ সময় ধরে সংগঠনের সঙ্গে সম্পৃক্ত থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। জেলা পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা, কর্মী গঠন এবং বিভিন্ন আন্দোলন–সংগ্রামে সক্রিয় ভূমিকা রাখার কথাও তিনি স্মরণ করেন।

তবে সাম্প্রতিক সময়ে নানা ঘাত-প্রতিঘাত, ব্যক্তিগত ব্যস্ততা ও মানসিক ক্লান্তির কারণে সভাপতির দায়িত্ব যথাযথভাবে পালন করা তাঁর পক্ষে সম্ভব হচ্ছে না বলে জানান। সংগঠনের বৃহত্তর স্বার্থ ও গতিশীলতা বজায় রাখার কথা বিবেচনা করেই তিনি সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে চিঠিতে উল্লেখ করেন।

উল্লেখ্য, এর আগে খাগড়াছড়ি জেলা শাখার প্রকাশনা সম্পাদক সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে সংগঠন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। তার কিছুদিন পর জেলা শাখার বাণিজ্য বিষয়ক সম্পাদকও একইভাবে ফেসবুকে পোস্ট দিয়ে দায়িত্ব ছাড়ার কথা জানান।

ধারাবাহিক এই পদত্যাগে জেলা শাখার সাংগঠনিক কার্যক্রম ও ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে স্থানীয় পর্যায়ে আলোচনা শুরু হয়েছে। তবে এ বিষয়ে জেলা বা কেন্দ্রীয় নেতৃবৃন্দের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য এখনো পাওয়া যায়নি।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

সারের ডিলার নিয়োগে অনিয়মের তদন্ত ও মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ

অক্টোবর ১৬, ২০২৬

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা মণ্ডপে নজরদারি, যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত এসআরবি-১৫

অক্টোবর ১৬, ২০২৬

সংসদ ভবন প্রাঙ্গণ পরিচ্ছন্ন ও সংস্কারের নির্দেশ প্রধানমন্ত্রীর

অক্টোবর ১৬, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.