Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
Home»আন্তর্জাতিক»খামেনির শেষ বিদায়ের অনুষ্ঠানে ‘আমেরিকার ধ্বংস’ আর ‘প্রতিশোধের’ স্লোগান
আন্তর্জাতিক নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

খামেনির শেষ বিদায়ের অনুষ্ঠানে ‘আমেরিকার ধ্বংস’ আর ‘প্রতিশোধের’ স্লোগান

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :জুলাই ৪, ২০২৬No Comments2 Mins Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

হাজারো শোকাহত মানুষের উপস্থিতিতে শনিবার (৪ জুলাই) রাজধানী তেহরানের ইমাম খোমেনি গ্র্যান্ড মোসাল্লায় শুরু হয়েছে ইরানের প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির সপ্তাহব্যাপী রাষ্ট্রীয় শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা। জাতীয় সংগীত পরিবেশন, ধর্মীয় শোকগাথা এবং পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয় এ আয়োজন।

খামেনির প্রতি জনসমর্থন এবং ইসলামী প্রজাতন্ত্রের প্রতি জনগণের আনুগত্য প্রদর্শনের লক্ষ্যেই এই রাষ্ট্রীয় শোকানুষ্ঠানের আয়োজন করেছে ইরান। দেশটির বিভিন্ন শহরে তার স্মরণে ব্যাপক শোকমিছিল ও ধর্মীয় কর্মসূচিও অনুষ্ঠিত হচ্ছে।

রাষ্ট্রীয় টেলিভিশনের সম্প্রচারিত ভিডিওতে দেখা যায়, ইরানের জাতীয় পতাকায় মোড়ানো খামেনির কফিনের ওপর রাখা হয়েছে তার পরিচিত কালো পাগড়ি। একই মঞ্চে রাখা হয় তার নিহত পরিবারের আরও চার সদস্যের কফিন। কালো রঙের বিশাল সেই মঞ্চটি নির্মাণ করা হয়েছে সৌদি আরবের মক্কায় অবস্থিত ইসলাম ধর্মের পবিত্রতম স্থাপনা কাবা শরিফের আদলে।

তেহরানের ইমাম খোমেনি গ্র্যান্ড মোসাল্লার বিশাল প্রাঙ্গণজুড়ে ছিল শোকাহত মানুষের ঢল। তাদের অনেকের হাতে ছিল ইরানের জাতীয় পতাকা এবং প্রয়াত এই নেতার ছবি। খামেনির প্রতি শেষ শ্রদ্ধা জানাতে সকাল থেকেই দলে দলে মানুষ সেখানে জড়ো হন, ফলে পুরো এলাকা পরিণত হয় শোক ও শ্রদ্ধার এক বিশাল সমাবেশে।

সমবেত জনতার কণ্ঠে এ সময় শোনা যায় ‘আমেরিকার ধ্বংস হোক’ এবং ‘প্রতিশোধ, প্রতিশোধ’ স্লোগান। এসব স্লোগান খামেনির মৃত্যুর জন্য দায়ীদের বিরুদ্ধে প্রতিশোধের দাবির প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে।

পরে মোসাল্লার বিশাল ধর্মীয় কমপ্লেক্সে খামেনির কফিন রাখা হলে ধর্মীয় নেতা, সরকারের শীর্ষ কর্মকর্তা, বিভিন্ন দেশের প্রতিনিধিসহ অসংখ্য শোকাহত মানুষ তার প্রতি শেষ শ্রদ্ধা জানান।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

তুরস্কের কাছে আমেরিকার এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির তীব্র বিরোধিতা নেতানিয়াহুর

জুলাই ৬, ২০২৬

দক্ষিণ ইউরোপজুড়ে ভয়াবহ দাবানল, নিরাপদ আশ্রয়ের খোঁজে হাজারো মানুষ

জুলাই ৬, ২০২৬

শ্রীলঙ্কায় কারাগারে দাঙ্গায় নিহত বেড়ে ২৫

জুলাই ৬, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.