Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
Home»গুরুত্বপুর্ণ নিউজ»খিলক্ষেত থানায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত: সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় দৃঢ় অবস্থানের ঘোষণা
গুরুত্বপুর্ণ নিউজ নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

খিলক্ষেত থানায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত: সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় দৃঢ় অবস্থানের ঘোষণা

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :জুন ২৯, ২০২৫No Comments2 Mins Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

খিলক্ষেত থানায় খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত: সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় দৃঢ় অবস্থানের ঘোষণা

গতকাল বাংলাদেশ খেলাফত মজলিস খিলক্ষেত থানা শাখার উদ্যোগে প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হয়। থানা সভাপতি মাওলানা মাহমুদুল হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা শফিকুল ইসলাম রাহমানীর পরিচালনায় আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তরের সহ-সভাপতি মাওলানা আবুল কাশেম মিয়াজী। বিষয়ভিত্তিক আলোচনা করেন মহানগর উত্তরের সাধারণ সম্পাদক মাওলানা মুর্শিদুল আলম সিদ্দিক, সাংগঠনিক সম্পাদক মুফতি নেয়ামতুল্লাহ আমিন এবং খিলক্ষেত থানার সহ-সভাপতি মাওলানা আবু মুসা ও বিশিষ্ট আলেম মাওলানা শামসুল আবরার তামিমী।

প্রশিক্ষণ সভার সমাপনী পর্বে মহানগর সাধারণ সম্পাদক মাওলানা মুর্শিদুল আলম সিদ্দিক বলেন, সম্প্রতি খিলক্ষেত এলাকায় রেলওয়ের জমি থেকে সরকারি কর্তৃপক্ষের মাধ্যমে মন্দির উচ্ছেদের ঘটনাকে কেন্দ্র করে একটি মহল পরিকল্পিতভাবে সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি ও দেশের ভাবমূর্তি বিনষ্টের অপচেষ্টা করছে। ইসলাম সব ধর্মের সহাবস্থানের শিক্ষা দেয়। আমরা স্পষ্ট করে জানাতে চাই, বাংলাদেশের মাটিতে সব ধর্মের মানুষের ধর্মীয় নিরাপত্তা বিধানে আমরা বদ্ধপরিকর। কোনো অপশক্তি এই সম্প্রীতিকে ধ্বংস করতে চাইলে আমরা তা কঠোরভাবে প্রতিহত করব।

তিনি বলেন, রেলওয়ে কর্তৃক অবৈধ স্থাপনা অপসারণের ঘটনাকে কোনো বিশেষ গোষ্ঠীর ইন্ধন হিসেবে ব্যবহার করে যারা উগ্রতা ও বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, তারা দেশের শত্রু। আমরা নেতাকর্মীদের এই বিষয়ে দায়িত্বশীল ভূমিকা পালনের পাশাপাশি কেউ যাতে অরাজকতা সৃষ্টি করতে না পারে, সেদিকে সতর্ক দৃষ্টি রাখার আহ্বান জানাচ্ছি।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মাওলানা ওমর ফারুক সিরাজী, মাওলানা ওমর ফারুক চাঁদপুরী, মাওলানা সুলতান আহমদ আশরাফি, মাওলানা নুরুল্লাহ সাদী, মাওলানা ফয়জুল্লাহ হাওলাদার ও জনাব রাকিব রায়হানসহ স্থানীয় নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা খেলাফত মজলিসের সাংগঠনিক শৃঙ্খলা এবং জনশক্তির মানোন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

ট্রেনে নিচে কাটা পড়ে যুবকের মৃত্যু

জুন ২৩, ২০২৬

১৩ জেলায় ঝড়ের আভাস

জুন ২৩, ২০২৬

আ. লীগের অপতৎপরতার প্রতিবাদে জবি ছাত্রদলের বিক্ষোভ

জুন ২৩, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.