Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
Home»জাতীয়»‘খুব দ্রুত পিলখানা হত্যাকাণ্ডের পূর্ণাঙ্গ পর্দা উন্মোচন করতে হবে’ —আল্লামা মামুনুল হক
মাওলানা মামুনুল হক
মাওলানা মামুনুল হক
জাতীয় নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

‘খুব দ্রুত পিলখানা হত্যাকাণ্ডের পূর্ণাঙ্গ পর্দা উন্মোচন করতে হবে’ —আল্লামা মামুনুল হক

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :ফেব্রুয়ারি ২৫, ২০২৬No Comments1 Min Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

আজ ২৫ ফেব্রুয়ারি বুধবার শহীদ সেনা দিবস উপলক্ষ্যে এক বিবৃতিতে বাংলাদেশ‌ খেলাফত মজলিসের আমীর মাওলানা মুহাম্মাদ মামুনুল হক বলেন, ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি রাজধানীর পিলখানায় সংঘটিত মর্মান্তিক হত্যাকাণ্ড জাতির ইতিহাসে এক গভীর বেদনার অধ্যায়। এত বছর পেরিয়ে গেলেও পিলখানা ট্রাজেডির অনেক দিক আজও জাতির সামনে অস্পষ্ট রয়ে গেছে। এই অনিশ্চয়তা ও প্রশ্নবোধক অবস্থা জাতীয় চেতনায় দীর্ঘস্থায়ী ক্ষত তৈরি করেছে।

তিনি আরো বলেন, খুব দ্রুত পিলখানা হত্যাকাণ্ডের পূর্ণাঙ্গ পর্দা উন্মোচন করতে হবে। একটি নিরপেক্ষ, গ্রহণযোগ্য ও স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে প্রকৃত সত্য উদ্ঘাটন করা রাষ্ট্রের নৈতিক দায়িত্ব। প্রকৃত দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। প্রকৃত অপরাধীদেরকে শাস্তির আওতায় আনা হোক, কোন নিরীহ মানুষ যেন হয়রানীর শিকার না হয়। বিচারহীনতা বা আংশিক সত্য কখনো জাতির ক্ষত সারাতে পারে না।

তিনি আরো বলেন, পিলখানা ট্রাজেডি নিয়ে কোনো প্রকার রাজনৈতিক ফায়দা লোটার প্রচেষ্টা এদেশের মানুষ দেখতে চায় না। শহীদ সেনা কর্মকর্তাদের রক্তকে কেন্দ্র করে বিভাজন নয়; বরং ন্যায়বিচার‌ই আমাদের পথ হ‌ওয়া উচিৎ।

শহীদদের মাগফেরাত কামনা করে বলেন, আমি শহীদদের রূহের মাগফিরাত কামনা করছি এবং তাঁদের পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আল্লাহ তাআলা আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে সত্য ও ন্যায়ের পথে পরিচালিত করুন। আমীন।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

বৃষ্টির মধ্যেই নাহিদ-হাসনাতদের ত্রাণ বিতরণ

জুলাই ১২, ২০২৬

মুজিববর্ষ উদযাপনে খরচ ৯৮৩ কোটি টাকা: সংসদে অর্থমন্ত্রী

জুলাই ১২, ২০২৬

কথার ফুলঝুরি নয়, কার্যকর পদক্ষেপ নিতে হবে: পীর সাহেব চরমোনাই

জুলাই ৯, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.