Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
Home»রাজনীতি»গণভোটের রায় বাস্তবায়ন ছাড়া সংসদ চলতে পারে না: মাওলানা মামুনুল হক
রাজনীতি নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

গণভোটের রায় বাস্তবায়ন ছাড়া সংসদ চলতে পারে না: মাওলানা মামুনুল হক

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :জুলাই ১৯, ২০২৬No Comments2 Mins Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে চুয়াডাঙ্গায় নাগরিক সমাবেশ করেছে বাংলাদেশ খেলাফত মজলিসের চুয়াডাঙ্গা জেলা শাখা। সমাবেশে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, গণভোটের দাবি এবং দেশের ভবিষ্যৎ রাজনৈতিক দিকনির্দেশনা নিয়ে বক্তব্য দেন সংগঠনটির কেন্দ্রীয় নেতারা।

শনিবার (১৮ জুলাই) বিকেল ৩টায় চুয়াডাঙ্গা শহরের সাহিদ গার্ডেনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক।

সমাবেশ শুরুর আগে সন্ধ্যা ৭টার দিকে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেন, গণভোটের রায় বাস্তবায়ন ছাড়া এই সংসদ চলতে পারে না। অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে। অন্যথায় তীব্র আন্দোলন-সংগ্রামের মাধ্যমে এই রায় বাস্তবায়ন করাতে আমরা বাধ্য হব।

পরে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্দেশে খেলাফত মজলিসের আমীর বলেন, অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে। কোনো টালবাহানা সহ্য করা হবে না।

তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী, আপনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সন্তান। আপনি এখন যে বিএনপি করছেন, তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিএনপি নয়। গণভোটের রায় বাস্তবায়নে যে টালবাহানা করা হচ্ছে, তা আমরা মেনে নেব না। জনগণের সঙ্গে করা প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়ন করতে হবে।

মাওলানা মামুনুল হক বলেন, এ দেশ ভারতীয় প্রেসক্রিপশনে পরিচালিত হতে পারে না। বাংলাদেশের জনগণ আর কোনো ধরনের ভারতীয় আধিপত্য মেনে নেবে না।

সমাবেশে আরও বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা শারাফাত হুসাইন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আবুল হাসনাত জালালী এবং কেন্দ্রীয় বায়তুল মাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আব্দুল লতিফ খান, কুষ্টিয়া জেলা সভাপতি মাওলানা আরিফুজ্জামান আরিফ, ঝিনাইদহ জেলা সভাপতি মাওলানা মিজানুর রহমান এবং জেলা সাধারণ সম্পাদক আসাদুজ্জামান লাল।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে মাদরাসা শিক্ষার্থীদের অবদানের স্বীকৃতি দেওয়ার দাবি নাহিদ ইসলামের

জুলাই ২১, ২০২৬

সংস্কার না হলে চাঁদাবাজি বন্ধ হবে না: পাটওয়ারী

জুলাই ২০, ২০২৬

আ’লীগকে পুনর্বাসনের চেষ্টা করা হলে সবার আগে উত্তরার জনগণ প্রতিরোধ গড়ে তুলবে: নাহিদ ইসলাম

জুলাই ২০, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.