Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
Home»আন্তর্জাতিক»গত দুই সপ্তাহে ইরানের হামলায় ১০০ মার্কিন সেনা আহতের কথা স্বীকার করল আমেরিকা
আন্তর্জাতিক নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

গত দুই সপ্তাহে ইরানের হামলায় ১০০ মার্কিন সেনা আহতের কথা স্বীকার করল আমেরিকা

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :জুলাই ২১, ২০২৬No Comments1 Min Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

ইরানের সঙ্গে চলমান সংঘাতে গত দুই সপ্তাহে কমপক্ষে ১০০ জন মার্কিন সেনা আহত হয়েছে বলে স্বীকার করেছে আমেরিকার প্রতিরক্ষা দফতর (পেন্টাগন)।

সোমবার (২০ জুলাই) পেন্টাগনের মুখপাত্র শন পারনেল সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ৭ জুলাই থেকে শুরু হওয়া সংঘাতের পর থেকে এখন পর্যন্ত প্রায় ১০০ জন মার্কিন সেনা বিভিন্ন মাত্রায় আহত হয়েছেন, যাদের বেশিরভাগই কনকাশন বা মস্তিষ্কে হালকা আঘাত পেয়েছেন।

তবে আহত সেনাদের প্রায় ৯৬ শতাংশই ইতিমধ্যে সুস্থ হয়ে পুনরায় নিজেদের দায়িত্বে ফিরে গেছেন বলেও দাবি করেন পারনেল।

এর আগে জর্ডানের একটি বিমান ঘাঁটিতে ইরানি হামলায় নিহত দুই মার্কিন সেনার পরিচয় প্রকাশ করে পেন্টাগন। নিহতরা হলেন হাওয়াইয়ের ২৫ বছর বয়সী টাইলার জেমস ফিহান এবং টেক্সাসের ১৯ বছর বয়সী ইসাবেলা গঞ্জালভেস। এছাড়াও উত্তর ইরাকে আরও এক মার্কিন সেনা প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে সেন্টকম।

প্রসঙ্গত, পেন্টাগনের বিরুদ্ধে হতাহতের তথ্য গোপন করার অভিযোগ ওঠার পর এই পরিসংখ্যান প্রকাশ করল ট্রাম্প প্রশাসন।

মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস এবং সিএনএন অভিযোগ করেছে, পেন্টাগন হতাহত সেনাদের প্রকৃত সংখ্যা প্রকাশ করতে বিলম্ব করেছে।

এর জবাবে পেন্টাগনের মুখপাত্র জানান, সেনাদের নিরাপত্তা ও সুরক্ষার বিষয়টি বিবেচনা করেই তাৎক্ষণিকভাবে তথ্য প্রকাশ না করে কিছুটা ধীরগতি নীতি অবলম্বন করা হয়েছিল।

সূত্র: সিএনএন

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

যুক্তরাষ্ট্রে বিপর্যয় ডেকে আনছে ইরানের পরিকল্পিত সাইবার হামলা

জুলাই ২৩, ২০২৬

পেলেটে ঝাঁঝরা মুখ, তবু অনুশোচনা নেই: হাসপাতাল থেকেই যন্তর মন্তরে ফেরার ঘোষণা

জুলাই ২৩, ২০২৬

কাশ্মীরে আকস্মিক বন্যায় নারী-শিশুসহ অন্তত ২৬ জনের মৃত্যু

জুলাই ২৩, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.