Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
Home»গুরুত্বপুর্ণ নিউজ»গাজায় না খেতে পেয়ে আরও ৫ ফিলিস্তিনির মৃত্যু
গুরুত্বপুর্ণ নিউজ নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

গাজায় না খেতে পেয়ে আরও ৫ ফিলিস্তিনির মৃত্যু

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :সেপ্টেম্বর ৮, ২০২৫No Comments2 Mins Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

ইসরায়েলের আগ্রাসনের ফলে ফিলিস্তিনের গাজায় মৃত্যু মিছিল থামছেই না। গত অক্টোবর ২০২৩-এ যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত কমপক্ষে ৬৪ হাজার ৩৬৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় শুধু ক্ষুধা এবং অনাহারে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে বলে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।

মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, গত একদিনে বিভিন্ন হাসপাতালে মোট ৮৭ জনের মরদেহ এসেছে এবং আহত হয়েছেন আরও ৪০৯ জন। এতে মোট আহত মানুষের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৬২ হাজার ৭৭৬ জনে। মন্ত্রণালয় দাবি করেছে যে, অনেক হতাহত এখনও ধ্বংসস্তূপ ও রাস্তায় পড়ে রয়েছেন, যাদের কাছে উদ্ধারকর্মীরা পৌঁছাতে পারছেন না।

এদিকে, মানবিক সহায়তা সংগ্রহ করতে গিয়ে ইসরায়েলি সেনাদের গুলিতে প্রাণহানিও বাড়ছে। গত ২৪ ঘণ্টায় খাদ্য সংগ্রহ করতে গিয়ে ৩১ জন নিহত এবং অন্তত ১৩২ জন আহত হয়েছেন। ফলস্বরূপ, গত ২৭ মে থেকে এ পর্যন্ত ত্রাণ নিতে গিয়ে ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনির সংখ্যা ২ হাজার ৪১৬ জনে দাঁড়িয়েছে এবং আহত হয়েছেন ১৭ হাজার ৭০৯ জন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে যে, যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত অনাহার ও অপুষ্টিজনিত কারণে মোট ৩৮৭ জন মানুষ মারা গেছেন, যাদের মধ্যে ১৩৮ জনই শিশু। আন্তর্জাতিক সংস্থা আইপিসি ইতিমধ্যেই গাজার উত্তরাঞ্চলে দুর্ভিক্ষের বিষয়টি নিশ্চিত করেছে এবং সতর্ক করেছে যে, সেপ্টেম্বরের শেষ নাগাদ মধ্য গাজার দেইর আল-বালাহ এবং দক্ষিণের খান ইউনুসেও দুর্ভিক্ষ ছড়িয়ে পড়বে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

অক্সফোর্ড ইউনিয়ন ভাড়ার হল নয় বলে—সাদিক-হাসনাত ইস্যুতে যে ব্যাখ্যা দিলেন ‘অক্সফোর্ড প্যারেন্ট’

জুন ১৫, ২০২৬

শরিয়াহর ভিত্তিতে রাষ্ট্র ও সমাজ গড়ছে ইমারাতে ইসলামিয়া

জুন ১৫, ২০২৬

৬.২ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপাইন

জুন ১৫, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.